দিনাজপুরের বোচাগঞ্জে প্রথম চা-বাগান করে সফল রাব্বি


April 07, 2022 at 05:13AM
from somoynews.tv | RSS Feed

প্রকৃতির নিয়ম বদলে দিয়ে দিনাজপুরে সমতল জমিতে চা-বাগান করেন বোচাগঞ্জ উপজেলার খনগাঁও গ্রামের প্রথম চা-চাষি ফজলে রাব্বি। সাড়ে তিন বছর আগে এ উপজেলার মধ্যে প্রথম চা চাষ শুরু করেন তিনি। বর্তমানে চা চাষ করে সফলতা পেয়েছেন। তার নিজস্ব জমির পুরোটা সবুজ চাপাতায় ভরে গেছে। তার চা-বাগান দেখে উপজেলার অনেক মানুষ চা-বাগান করতে আগ্রহ দেখাচ্ছেন এবং অনেকে শুরুও করেছেন।

সরেজমিন দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার খনগাঁও গ্রামের চা-বাগান করে সফলতা অর্জন করেছেন যুবক ফজলে রাব্বী।

নিজের করা চা-বাগানের বিষয়ে তিনি বলেন, ‘সাড়ে তিন বছর আগে পঞ্চগড় থেকে চা-গাছের চারা এনে নিজস্ব জমিতে পরীক্ষামূলক রোপণ করি। ৩ একর জমিতে প্রায় ১৮ হাজার চায়ের গাছ রয়েছে। এতে প্রায় ১৬ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে ৪৫-৫০ দিন পর পর চাপাতা বিক্রি করছি। একটি চা কোম্পানি বাগানে এসে চাপাতা নিয়ে যায়। বাগান থেকে প্রতি কেজি চাপাতা ১৬-২৭ টাকা পর্যন্ত বিক্রয় হয়।’

আরও পড়ুন: উজা‌নের পা‌নি‌তে ভে‌সে যাচ্ছে কৃষ‌কের স্বপ্ন! 

নিজের পাশাপাশি রাব্বির চা-বাগান এলাকার কিছু মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করেছে।

গত ৩১ মার্চ তিনি ১ হাজার ৭০০ কেজি চাপাতা বিক্রি করেন। সামনে ৩ থেকে সাড়ে ৩ হাজার কেজি চাপাতা বিক্রি হবে বলে ধারণা করছেন তিনি।

চা-চাষি ফজলে রাব্বি বলেন, ‘সাড়ে ৩ বছর আগে যখন চা-বাগান শুরু করি, অনেকে বলেছিল হবে না। কিন্তু আমি চেষ্টা এবং পরিশ্রম করেছি। আল্লাহর রহমতে চা-বাগান ভালোই হয়েছে। এর উদ্যোক্তা আমার বড় ভাই ফজলে মুকিম। ভাইয়ের উদ্যোগেই চা-বাগান হয়েছে।’

আরও পড়ুন: পেঁয়াজের ফলনে সুবাতাস

এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ আফজাল বলেন, ‘আমাদের উপজেলার কৃষক ফজলে রাব্বি। তার বড় ভাইয়ের পরামর্শে সর্বপ্রথম বোচাগঞ্জে চা-বাগান করার উদ্যোগ নেন। বর্তমানে তিনি একজন সফল কৃষক। তাকে দেখে অনেকে চা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।’

উপজেলা কৃষি অফিস থেকে সার্বক্ষণিক পরামর্শ প্রদানের পাশাপাশি মাঠপর্যায়েও পরিদর্শন করে পরামর্শ দেওয়ার কথা জানান তিনি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url