বৃহস্পতিবার থেকে গ্যাস সংকট আরও কমতে পারে


April 07, 2022 at 05:15AM
from somoynews.tv | RSS Feed

বিবিয়ানা গ্যাসক্ষেত্র বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালের মধ্যে প্রতিদিন ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস (এমএমসিএফডি) সরবরাহ করতে পারে যা রাজধানীতে গ্যাস সংকট আরও কমাবে।

বুধবার (৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সংকটের সময় গ্রাহকদের ধৈর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে বিবিয়ানা গ্যাসক্ষেত্র ১২০০ এমএমসিএফডি উৎপাদন ক্ষমতার বিপরীতে ১১০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন করছে।

সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রণালয় আরও জানিয়েছে, বৃহস্পতিবার সকালের মধ্যে ২৯৫০ এমএমসিএফডিসহ একটি এলএনজি কার্গো চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন স্বাভাবিক হবে বলে জানিয়েছিল মন্ত্রণালয়। কিন্তু এখন আরও সময় লাগছে।

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে রমজানের প্রথম দিন গত রোববার (৩ এপ্রিল) দেশের গ্যাস উৎপাদন প্রায় ৪৫০ এমএমসিএফডি নেমে আসে।

আরও পড়ুন : বিবিয়ানার আরেকটি কূপে গ্যাস উৎপাদন শুরু

সোমবার (৪ এপ্রিল) বিকাল থেকে গ্যাসক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দুটি ট্রেনের একটিতে উৎপাদন পুনরায় শুরু হওয়ায় সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করে।

কর্মকর্তারা বলছেন, গ্যাস ফিল্ড প্রক্রিয়া সিস্টেম লক্ষ্য করেছে যে দুটি উৎপাদন কূপ থেকে বালি বের হচ্ছে। যার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কূপ দুটি থেকে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছেন।

এ ঘটনায় সামগ্রিক গ্যাস উৎপাদনের ওপর বড় প্রভাব পড়েছে। কেননা ত্রুটির ফলে গ্যাস সরবরাহের চাপ কমে যাওয়ায় অনেক অঞ্চলে সরবরাহ ব্যাহত হয়েছে।

আরও পড়ুন : রান্নার গ্যাস সাশ্রয় করবেন যেভাবে

রাজধানীর মোহাম্মদপুর, শেখেরটেক, রায়েরবাজার, ধানমন্ডি, শংকর, কাঁঠালবাগান, মধুবাজার, কলাবাগান, রামপুরা, ওয়ারী, মগবাজার, আরামবাগ, ফকিরাপুল, বনশ্রী, গোপীবাগ, মিরপুর, ইস্কাটনসহ বিভিন্ন এলাকার গ্রাহকরা খাবার রান্না করার জন্য গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনের ওপর। কারণ রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) তাৎক্ষণিক বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয় যার ফলে সারাদেশের বিভিন্ন জেলায় লোডশেডিং দেখা দেয়।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url