ভারতে রাশিয়ার সার


April 21, 2022 at 04:56AM
from somoynews.tv | RSS Feed

ইউক্রেনে সামরিক হামলার জেরে পশ্চিমা বিশ্ব যখন রাশিয়াকে একঘরে করার চেষ্টায় ব্যস্ত, ঠিক সে সময় রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন বাড়াতে উদ্যোগী হয়েছে ভারত। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রুশ তেল কেনার ঘোষণা দিয়েছে তারা। গত সপ্তাহ থেকে রাশিয়ায় চা, কফি, চাল, ফল, সামুদ্রিক ও মিষ্টান্নপণ্য রফতানিও শুরু করেছে দেশটি। ভারতীয়দের এমন বন্ধুত্বপূর্ণ আচরণের প্রতিদান হিসেবে ভারতে সার রফতানি করেছে রাশিয়া। খবর দ্য ইকোনমিক টাইমসের।

রাশিয়া তাদের খনিজ সার রফতানি কোটা ৭ লাখ টন বৃদ্ধি করেছে। এর ফলে ভারতকে তাদের সার রফতানি বেড়ে গিয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভারতের সার মন্ত্রণালয়ের সচিব রাজেশ কুমার চতুর্বেদি জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন সারের চালান পাঠিয়েছে রাশিয়া। তিনি জানান, ২৪ ফেব্রুয়ারির পর রাশিয়া থেকে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিএপি/এনপিকে কিনেছে ভারত। এসব চালানের অধিকাংশ ভারতে চলে এসেছে এবং কিছু চালান এখনো পৌঁছানোর অপেক্ষায়।

সার সচিব আরও বলেন, ‘গত বছরের ডিসেম্বরে আমরা রুশ কোম্পানিগুলোর সঙ্গে সিটুসি (করপোরেশন টু করপোরেশন) ব্যবস্থায় বার্ষিক আড়াই লাখ মেট্রিক টন করে তিন বছরের জন্য ডিএপি/এনপিকে সরবরাহের চুক্তি করি। রাশিয়া চুক্তি অনুযায়ী আমাদের সার রফতানি করছে।’

আরও পড়ুন: দিল্লির দাঙ্গাবিধ্বস্ত জাহাঙ্গিরপুরীতে বিতর্কিত বুলডোজার অভিযান

ভারতের সরকারি সূত্র নিশ্চিত করেছে, রাশিয়া ভারতকে আরও চার মেট্রিক টন ডিএপি, ১০ মেট্রিক টন এমওপি এবং ৮ মেট্রিক টন এনপিকে সার দিতে চেয়েছে।

ভারতের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের ধারণামতে, চলতি বর্ষা মৌসুমে ভারতের ৩৫৪ দশমিক ৩৪ মেট্রিক টন সারের প্রয়োজন হতে পারে। এর ৩৫ শতাংশ বা ১২৫ দশমিক ৫ মেট্রিক টন ওপেনিং স্টক থেকে পূরণ করা হবে, সম্ভাব্য উৎপাদন থেকে মিলবে ২৫৪ দশমিক ৭৯ মেট্রিক টন এবং আমদানি হতে পারে ১০৪ দশমিক ৭২ মেট্রিক টন।

আরও পড়ুন: ভারত সফরে আসছেন বরিস জনসন

আমদানি করা সারের বেশির ভাগ আসবে রাশিয়া থেকে। ভারতের সার সচিব জানিয়েছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে সার আমদানিতে নতুন পেমেন্ট সিস্টেম চালুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া ভারত সৌদি আরব, ইরান, কানাডা, ইসরাইল, জর্ডানের মতো বিকল্প উৎসগুলো থেকে সার কেনার পরিকল্পনা করে রেখেছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url