বার নির্বাচনে সভাপতি পদে এগিয়ে মোমতাজ উদ্দিন ফকির


March 17, 2022 at 11:09PM
from jagonews24.com | rss Feed

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির (বার) নির্বাচনে সভাপতি পদে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে প্রার্থী হয়েছেন।

অপরদিকে সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে জানিয়েছেন নির্বাচনের ভোট গণনায় সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর মধ্যে সম্পাদক পদের প্রার্থী অ্যাডভোকেট মো. আবদুন নুর দুলাল ১০ ভোটে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

এর আগে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচন শুরু হয়। দুইদিন ধরে চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা। 

এবার আট হাজার ৬২৩ জনের মধ্যে ভোট দিয়েছেন পাঁচ হাজার ৯৯১ জন আইনজীবী।

এর মধ্যে বুধবার (১৬ মার্চ) তিন হাজার ৩০০ আইনজীবী তাদের ভোট দেন। এর আগে প্রথম দিন মঙ্গলবার (১৫ মার্চ) দুই হাজার ৮১৭ জন আইনজীবী দেন ভোট।

আইনজীবী সমিতি ভাবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে স্থাপিত ভোট কেন্দ্রের ৫১টি বুথে ভোটগ্রহণ হয়। এরপর নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর থেকে শুরু হয় ভোট গণনা। যা এখনো চলছে। ভোট গণনা শেষে রাতেই ফল ঘোষণা করা হতে পারে।

এফএইচ/জেডএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url