বাংলাদেশ বলে আত্মতুষ্টিতে ভুগছে না দ. আফ্রিকা
March 17, 2022 at 11:55PM
from bangla - Home
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সাফল্য শতভাগ। এবারও লড়াই নিজেদের আঙিনায় হওয়ায় আসন্ন ওয়ানডে সিরিজে পরিষ্কার ফেভারিট দক্ষিণ আফ্রিকা। তবে মাঠের খেলায় নির্দিষ্ট দিনে হতে পারে যে কোনো কিছু। বাংলাদেশকে তাই মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা। জানিয়ে দিলেন, নিজেদের প্রস্তুতি ও প্রত্যাশার সঙ্গে কোনোরকম আপোষ করবেন না তারা।