পশ্চিমাদের শত শত বিমান জব্দ করলেন পুতিন


March 18, 2022 at 05:05AM
from somoynews.tv | RSS Feed

এবার পশ্চিমাদের শত শত বিমান জব্দ করল রাশিয়া। এসব বিমান এখন রাশিয়ার অভ্যন্তরীণ রুটে চালু করা হবে।

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা বিশ্ব। এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তারই ধারাবাহিকতায় গত সোমবার একটি আইনে স্বাক্ষর করেন তিনি। যার মধ্যদিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কোম্পানিগুলোর শত শত বিমানের নিয়ন্ত্রণ নিচ্ছে রুশ বিমান সংস্থাগুলো।

রয়টার্সের প্রতিবেদন মতে, পশ্চিমাদের ওই সব বিমান এখন রাশিয়ার বিমান সংস্থাগুলোর নামে নিবন্ধন করা হবে এবং এরপর অভ্যন্তরীণ রুটে চালু করা হবে।

আরও পড়ুন : পুতিনকে থামাতে আগেভাগে তেমন কিছুই করেনি যুক্তরাজ্য: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক বিবৃতিতে বলেছে, পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট পুতিন। এ আইনের ফলে বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে লিজ নেওয়া কয়েকশ বিমান নিবন্ধন করে নেওয়ার সুযোগ পেয়েছে রুশ এয়ারলাইনসগুলো।

রাশিয়ার নতুন এই আইনের মাধ্যমে বিদেশি কোম্পানির কাছ থেকে লিজ নেওয়া এসব বিমান রেখে দিয়ে রাশিয়ার অভ্যন্তরীণ রুটে পরিচালনা করতে পারবে রুশ এয়ারলাইনসগুলো। একইসঙ্গে রুশ সরকারের অনুমোদন ছাড়া বিদেশি কোম্পানিগুলো তাদের বিমান পুনরুদ্ধার করতে ও দেশে ফিরিয়ে নিতে পারবে না।

ইউক্রেন অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এর আগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছিল, রাশিয়ায় লিজ দেওয়া বিমানগুলো চলতি মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনতে হবে। কিন্তু তার আগেই পশ্চিমা বিমান জব্দের পদক্ষেপ নেয় রাশিয়া। 

আরও পড়ুন : আক্রমণ কৌশল পুনর্বিবেচনা করছে রাশিয়া
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url