ফরিদপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা


February 12, 2022 at 05:20AM
from somoynews.tv | RSS Feed

ফরিদপুরে স্বামীর সঙ্গে মনমালিন্যের কারণে ফরিদপুরে বিষপানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া গ্রামে। তিনি ভাঙ্গা পৌর সদরের ছিলাধরচর গ্রামে মৃত্যু আহম্মদ শেখের মেয়ে। স্বামীর নাম শেখ ইব্রাহিম।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তানিয়ার সঙ্গে একই উপজেলার পুখুরিয়া গ্রামের ইব্রাহিমের ৭ বছর আগে বিবাহ হয়। তানিয়ার সংসারে দুটি ছেলে হয়। বড় ছেলেটির বয়স ছয় বছর। সে প্রতিবন্ধী হাটতে পারে না।

 

তাকে নিয়ে তানিয়া তার স্বামীর সাথে প্রায়ই ঝগড়া হয়। গত ১৭ জানুয়ারি এই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বিষপান করে সে। প্রথমে তানিয়াকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে, অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় তিন সপ্তাহ চিকিৎসা অবস্থায় তানিয়ার মৃত্যু হয়।

 

আরও পড়ুনঃ  ফাঁসির-অভিনয়-দেখাতে-গিয়ে-কিশোরীর-করুণ-মৃত্যু

 

নিহতের বৃদ্ধা মা শুকুরন বেগম বলেন, মৃত্যু কালে নিহত মেয়ের আর্তনাদ আমার তামিমকে ওর বাবার কাছে রেখ না মা। ওর বাবা আমার প্রতিবন্ধী তামিমকে সহ্য করতে পারে না। 

শুকুরন বেগম আরও বলেন, আমার মেয়ে প্রায় তিন সপ্তাহ ধরে বিছানায় ছটফট করতো আর তামিম তামিম করতো।

 

এ বিষয়ে ভাঙ্গা থানার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক(এস আই) সুমন বলেন, তানিয়ার স্বামী ভ্যান চালক অভাবের সংসার তাদের সংসারে প্রতিবন্ধী এক পুত্র সন্তান আছে। তাদের মাঝে ঝগড়া নিয়েই বিষ করে তানিয়া। তানিয়া ঢাকায় চিকিৎসা অবস্থায় মারা যান। তানিয়ার মা মামলা করবেন না এবং কারো প্রতি কোনো দোষারোপ করেন না মর্মে লিখত অঙ্গীকার দিয়েছেন।  আমরা এভাবে একটি প্রতিবেদন ঢাকার শেরেবাংলা থানায় প্রেরণ করেছি।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url