সুবর্ণচরে পরাজিত প্রার্থীর হামলায় আহত ৪, গাড়ি ভাঙচুর


February 12, 2022 at 05:18AM
from somoynews.tv | RSS Feed

নোয়াখালীর সুবর্ণচরে ইউনিয়ন (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত মেম্বার প্রার্থীর হামলায় বিজয়ী মেম্বার প্রার্থীর ভাইসহ ৪ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তিনটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল।

শুক্রবার বেলা ১১টার দিকে চরজুবলী ৪নং ওয়ার্ড ফাঙ্কার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, সালা উদ্দিন, সোহেল, মুরাদ ও আলমগীর হোসেন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ৪নং ওয়ার্ড মধ্য বাগ্যায় তালা প্রতীক নিয়ে মেম্বার নির্বাচিত হন মঞ্জুরুল আলম। মোরগ প্রতীক নিয়ে হেরে  যান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাবেক মেম্বার মো. খলিল উল্যাহ। এটাই মঞ্জুরুল আলমের প্রথম নির্বাচন। বিজয়ের পর শনিবার সকালে নিজের নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করতে বের হন মঞ্জুরুল।

 

নব-নির্বাচিত ইউপি সদস্য মঞ্জুরুল আলম অভিযোগ করে বলেন, শুভেচ্ছা বিনিময়কালে ফাঙ্কার বাজার এলাকায় খলিল মেম্বারের সাথে আমার দেখা হয়। আমি উনার সাথে শুভেচ্ছা বিনিময় করে বাজার থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর আমার মেঝ ভাই সালা উদ্দিন বাজারের দিকে আসার সময় তাকে আটকে মারধর করে খলিল মেম্বারের লোকজন, এসময় তাকে রক্ষা করতে এগিয়ে আসলে মুরাদ ও আলমগীরকে মারধর করে।

 

আরও পড়ুনঃ  প্রথম-ধাপে-যে-২০-বিশিষ্ট-নাগরিকের-সঙ্গে-বসছে-সার্চ-কমিটি

 

পরে ওই হামলাকারীরা ফাঙ্কার বাজারের ব্যবসায়ী ও আমার কর্মী সোহেল মোটরসাইকেল নিয়ে বাজারে আসার সময় তার গতিরোধ করে গাড়ি থেকে নামিয়ে প্রথমে মোটরসাইকেল ভাঙচুর ও পরে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। একই সময় তারা ৩টি অটোরিকশা থেকে যাত্রীদের নামিয়ে গাড়িগুলো ভাঙচুর করে। আহতদের মধ্যে আলমগীরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

 

তিনি আরও বলেন, তার লোকজন বাজারে হামলা ভাঙচুর করছে বিষয়টি মোবাইলে খলিল মেম্বারকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে সুবর্ণচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে জানতে সাবেক ইউপি সদস্য মো. খলিল উল্যাহর মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। 

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url