আইপিএলে দল পাননি যে সব তারকা ক্রিকেটার


February 13, 2022 at 05:45AM
from somoynews.tv | RSS Feed

আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামে প্রথম দিন শনিবার (১২ ফেব্রুয়ারি) ৭৪ ক্রিকেটার দল পেয়েছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ছিলেন ২০ জন। তবে এদিন দল পাননি অনেক তারকা ক্রিকেটার।

বেঙ্গালুরুতে মেগা নিলামের প্রথম দিন দল পাননি মোট ২৩ জন ক্রিকেটার। এর মধ্যে ছিলেন ১০ জনের অধিক তারকা ক্রিকেটার। চলমান আইপিএল নিলামের প্রথম দিনে কোনো দলই কেনেনি সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার, অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ ও ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়নাকেও কেনেনি কেউ।

উমেশ যাদভের মতো ফাস্ট বোলারকেও মনে ধরেনি নিজ দেশের কোনো ফ্র্যাঞ্চাইজির। শুধু তাদেরই নয় টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবীও এদিন কোনো দলের নজরে আসেননি। ম্যাথিউ ওয়েডদের মতো খেলোয়াড়কেও নেয়নি কেউ।

শুধু তাই নয়, সবাইকে অবাক করে দিয়ে অবিক্রীত থেকে যান বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা স্পিন জাদুকর মুজিব উর রহমান, আদিল রশিদ, অ্যাডাম জাম্পা ও ইমরান তাহির। 

এবারের বিপিএলে দুর্দান্ত সাকিব। টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন সাকিব আল হাসান। ৯ ম্যাচ খেলে তিন ফিফটিতে করেছেন ২৭৬ রান। স্ট্রাইকরেটটাও হিংসে করার মতো, ১৪৬ এর ওপর। তাছাড়া বল হাতে মাত্র ৪.৯৬ ইকোনমি রেটে তুলে নিয়েছন ১৫টি উইকেট। অথচ টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট লিগ আইপিএলে প্রথম দিনে অবিক্রীত থেকে গেলেন টাইগার এ অলরাউন্ডার।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত সিডন্স, আফগান সিরিজে অনিশ্চিত

দুপুর আড়াইটা পর্যন্ত কেউ তাকে নেওয়ার জন্য বিড করেনি। তার দল না পাওয়া সম্ভাব্য কারণ হতে পারে গতবার আইপিএলে বাজে পারফরম্যান্স। সাকিবকে কেও দলে না টানলেও ভিত্তিমূল্যে মুস্তাফিজুর রহমানকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। তার দাম ধরা হয়েছিল ২ কোটি রুপি। সেই দামেই তাকে কিনেছে দিল্লি।

নিলামের তাদের সঙ্গে আছেন আরও তিন বাংলাদেশি ক্রিকেটার। আইপিএলে তাসকিন আছেন ৫০ লাখ রুপি মূল্যের ক্যাটাগরিতে। তার সঙ্গে একই ক্যাটাগরিতে আছেন লিটন কুমার দাস ও শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত তারাও দল পান কিনা সেটাই এখন দেখায় বিষয়।

এবারের আইপিএলের নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দামি ক্রিকেটার ইশান কিশান। ১৫ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিশানের আগে সর্বোচ্চ দামে বিক্রিত ক্রিকেটারদের তালিকায় সবার উপরে ছিল শ্রেয়াস আইয়ার। আয়ারকে ১২ কোটি ২৫ লাখে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে ইশানের পরে দ্বিতীয় সর্বাধিক দামে বিক্রি হয়েছেন দীপক চাহার। তাকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়ে চেন্নাই সুপার কিংস। আসরে চতুর্থ সর্বোচ্চ মূল্য পেয়েছেন শারদুল ঠাকুর।

আরও পড়ুন: ফ্লেচার-মেহেদী ঝড়ে প্লে অফে খুলনা

তাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে সর্বোচ্চ দাম পেয়ে তালিকার পাঁচে আছেন লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল এক কোটি রুপি। তবে শেষ পর্যন্ত তাকে কিনতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খসাতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url