দীর্ঘদিনের প্রেম, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার
January 14, 2022 at 05:09AM
from somoynews.tv | RSS Feed
বগুড়ার শেরপুরে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ জানুয়ারি) রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকে অভিযুক্ত আবদুল্লাহ আল নোমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।
পুলিশ আরও জানায়, আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জঙ্গল থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
এর আগে, বুধবার বিকেলে আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলায় একাধিকবার ধর্ষণের অভিযোগ করেন তিনি।
২০২০ সালে বন্ধুর বাড়িতে গিয়ে পরিচয়ের পর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল তাদের। সে সময় বিয়ের কথা বলে দফায় দফায় তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন ওই তরুণী।
আরও পড়ুন: চাঁদপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার
ইতোমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগকারী তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।