যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব
January 13, 2022 at 08:54AM
from somoynews.tv | RSS Feed
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে বুধবার (১২ জানুয়ারি) যোগ দিয়েছেন মেজবাহ উদ্দিন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ২৮ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।
নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এ সময় বিদায়ী সিনিয়র সচিব মো. আখতার হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন: দেশে ফিরলেন সুজন-মুশফিক
বিসিএস প্রশাসন ক্যাডারের ১১ ব্যাচের মেধাবী ও চৌকস এই কর্মকর্তা এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব, খুলনার জেলা প্রশাসক, চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সরকারি কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানো ও নিশ্চিত করা, ভূমি সংক্রান্ত বিষয়ে ডিজিটাইলেজেশন করায় ২০১৬ সালে দেশের ‘সেরা জেলা প্রশাসক’ হিসেবে নির্বাচিত হয়েছিলেন মেজবাহ উদ্দিন।
আরও পড়ুন: লিটনকে সুখবর দিল আইসিসি
অন্যদিকে, ২০২০ সালে অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর ক্লাবের ৫২তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য মেজবাহ উদ্দিনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া তিনি ১১তম বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।