পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ৮


January 14, 2022 at 05:11AM
from somoynews.tv | RSS Feed

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিহারের পাটনা থেকে আসামের গৌহাটিগামী ১৫৬৩৩ আপ বিকানের-গৌহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর আনন্দবাজারের।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অন্তত ১০০ জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় মৃতদের পরিবারকে এককালীন ৫ লাখ টাকা আর্থিক সহায়তা করার ঘোষণা দিয়েছে ভারতীয় রেল।

জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় এই দুর্ঘটনা ঘটে। বিহারের পাটনা থেকে আসামের গোহাটিগামী বিকানের-গৌহাটি এক্সপ্রেস ময়নাগুড়ির দোমাহনি এলাকায় লাইনচ্যুত হয়।  দুর্ঘটনার পর ট্রেনটির ৪-৫টি কামরা একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুনঃ ইউক্রেন-ইস্যুতে-রাশিয়া-ন্যাটো-বৈঠক-ব্যর্থ-হওয়ার-পথে

একটি কামরার ওপরে উঠে যায় আরেকটি কামরা। ট্রেনের একটি কামরা পানিতেও পড়ে যায়। ট্রেনটির ইঞ্জিনের পর থেকে ১২টি কামরা দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তার মধ্যে ৭টি কামরার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে জানায় তারা। ওই ট্রেনটি ছাড়ার সময় তাতে প্রায় ৭০০ যাত্রী ছিলেন। পরে বিভিন্ন স্টেশন থেকে যাত্রীরা নামা-ওঠা করেন।

দুর্ঘটনার পরে রেললাইনের দুইপাশে যাত্রীদের ছড়িয়ে পড়ে থাকতে দেখা গেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। গ্যাস কাটার নিয়ে এসে কামরা কেটে যাত্রীদের বের করার চেষ্টা চলছে।

জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা দেবী জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন।  কামরার মধ্যে আটকে রয়েছেন কি না জানতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

এদিকে আহতদের ২৪ জনকে জলপাইগুড়ি হাসপাতালে এবং ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার খবর পেয়ে রাজ্য প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উদ্ধারকাজে নজর রাখছেন। ঘটনার বিস্তারিত বিবরণ অশ্বিনী বৈষ্ণব ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন।

আরও পড়ুনঃ কাজাখস্তান-ছাড়ছেন-রুশ-সেনারা

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url