প্রতিমন্ত্রী মুরাদকে নিয়ে যা বললেন ন্যান্সি
December 07, 2021 at 05:26AM
from somoynews.tv | RSS Feed
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনী ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এছাড়াও এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন ৪০ নারী অধিকারকর্মী। ব্যাপারটি নিয়ে ব্যাপাক সমালোচনা করেছেন কণ্ঠশিল্পী ন্যান্সিও। যা নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রকাশ করেন তিনি।
কণ্ঠশিল্পী লিখেছেন, ‘এমন বিকৃত রুচি, বিকৃত ভাষার মানুষ আমাদের বর্তমান সরকারের প্রতিমন্ত্রী! রাজনীতির ময়দানে পক্ষ-বিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে সস্তা পাবলিসিটির জন্য যে লোক একজন নারীকে সম্মান দিতে জানে না তাকে ধিক্কার জানাই। জাইমা রহমানকে নিয়ে করা এমন জঘন্য বানোয়াট বক্তব্য প্রত্যাহারে সরকার কি ভূমিকা পালন করেন তা দেখার অপেক্ষায় বাঙালি জাতি‘।
সম্প্রতি ফেসবুক লাইভে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠে তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। এর প্রতিবাদে মুরাদের পদত্যাগ দাবি করেন ছাত্রলীগের বেশ কয়েকজন বর্তমান এবং সাবেক নেত্রী। এরপর থেকেই মুরাদ হাসানের পদত্যাগের দাবি আরও জোরালো হয়ে ওঠে।
এরই মধ্যে রোববার মধ্যরাতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায় এটি।
আরও পড়ুন: তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ
ভাইরাল হওয়া সেই অডিওর সত্যতা নিশ্চিত করেন চিত্রনায়ক ইমন। ইমন বলেন, ‘যা শুনেছেন তাই। এটি আসলে বছরখানেক আগের ঘটনা। একটি সিনেমার মহরত অনুষ্ঠানের আগের রাতে প্রতিমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। বাকিটা তো আপনারা শুনেছেনই।’
এঘটনার জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার রাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে মন্ত্রী পরিষদ সভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
মুরাদ হাসান পেশায় চিকিৎসক ও আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে প্রথমে মুরাদ হাসানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ২০১৯ সালের মে মাসে স্বাস্থ্য থেকে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।