ওমর সানী বললেন, ‘আলহামদুলিল্লাহ’


December 07, 2021 at 05:26AM
from somoynews.tv | RSS Feed

ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহল মেটান তিনি। এবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নিরবের ফোনালাপের বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী।

সোমবার দিবাগত রাত ১০টা ৩৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে... ইমনের ফোনটাকে ধন্যবাদ, ইমনকে নয়, আর মাহি ওই মুহূর্তে কি বা করার থাকে কি বা বলার থাকে বলুন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না।’

শিল্পীদের পাশে থাকার ইঙ্গিত দিয়ে ওমর সানী আরও লিখেছেন, ‘আমি একজন শিল্পী।’

এদিকে, এই স্ট্যাটাস দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই হাজারও রিঅ্যাকশন ও কমেন্টে ওমর সানীর সঙ্গে সহমত প্রকাশ করতে থাকেন তার ভক্তরা।

আরও পড়ুন : প্রতিমন্ত্রী মুরাদের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে যা বললেন মাহি

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ফোনালাপ। এতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আপত্তিকর ভাষায় বিভিন্ন প্রস্তাব দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মাহিকে তুলে এনে ধর্ষণের হুমকিও দিয়েছেন তিনি!

এদিকে, ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অডিও ফাঁস হয়ে আলোচনা-সমালোচনায় থাকা তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url