স্বামীকে চেয়ারম্যান করতে সেই দুই সতীনের মনোনয়ন প্রত্যাহার


December 07, 2021 at 05:26AM
from somoynews.tv | RSS Feed

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়া সেই দুই সতীন অবশেষে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

সোমবার (৬ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন নবী দুলাল মাস্টারের দুই স্ত্রী ফেরদৌসী বেগম ও  নাসিমা খাতুন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খানমরিচ ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুন নবী দুলাল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চেয়ারম্যান পদে নির্বাচন করতে তিনি গত ছয় মাস আগে ১২ বছর চাকরি থাকতেও অবসর নেন। এ অবস্থায় তফসিল ঘোষণার পরে তিনি ও তার দুই স্ত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য জোর প্রচেষ্টা চালান। পরে গত রোববার আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। সোমবার তার দুই স্ত্রী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।


আরও পড়ুন: স্টেশন থেকে এগোতেই দু’ভাগ হয়ে গেল জয়ন্তিকা


এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ প্রার্থী নুরুন নবী এলাকায় জনপ্রিয় নেতা বলে চাকরি ছেড়ে চেয়ারম্যান প্রার্থী হন। কিন্তু দলীয় মনোনয়ন ও কাগজপত্র যাচাই-বাছাই নিয়ে সংশয় থাকায় তিনি নিজে ও দুই স্ত্রীকে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করান। কেননা তিনি দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করলে বহিষ্কার হতে পারেন। এক্ষেত্রে নিজে নির্বাচন না করে স্ত্রীকে দিয়ে নির্বাচন করাবেন।


এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী নুরুন নবী বলেন, বিশেষ কিছু কারণে দুই স্ত্রীসহ নিজেও মনোনয়নপত্র সংগ্রহ করি। যাতে পরিবারের কেউ একজন চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারি। আমি অনেক ভেবেচিন্তেই কাজটি করেছি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url