নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
December 04, 2021 at 05:07AM
from somoynews.tv | RSS Feed
পিরোজপুরের ভান্ডারিয়ায় নিখোঁজের একদিন পর মো. শান্ত হাওলাদার (১৪) নামে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকেলে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শান্ত হাওলাদার উপজেলার নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নদমুলা গ্রামের মো. সোলায়মান হাওলাদারের ছেলে। সে নদমুলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিকেল তিনটার দিকে স্কুলছাত্রকে স্থানীয়রা একই গ্রামের জাকারিয়া হাওলাদারের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশের একটি ব্যারের (নালা) মাটিতে পুঁতে রাখা অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তার মরদেহটি উদ্ধার করে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস স্কুল ছাত্রের মরদেহটি পাওয়ার তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার নিহতের বাবা বাদী হয়ে তার ছেলে নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করে। নিহতের চাচা মরদেহটি স্থানীয় জাকারিয়া হাওলাদারের বাড়ির পাশের নালায় পেয়ে সেখান থেকে উত্তোলন করে।
আরও পড়ুন: নওগাঁয় মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা
তিনি জানান, মরদেহটি গায়ে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে।