বাসযাত্রীর জুতার ভেতরে মিলল কোটি টাকার সোনা


December 04, 2021 at 05:12AM
from somoynews.tv | RSS Feed

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে তল্লাশি করে ২০টি সোনার বারসহ মাহমুদুল হক (৪২) নামে এক বাস যাত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে চান্দিনার গোবিন্দপুর নামক স্থানে চান্দিনা থানা পুলিশ বাসে তল্লাশি চালিয়ে এই সোনার বার উদ্ধার করে।

আটক মাহমুদুল চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চন্দ্রধুনা গ্রামের আব্দুর সবুরের ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান বলেন, সোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালাই। এসময় ওই বাস থেকে নেমে আটক যাত্রী মাহমুদুল হেঁটে চলে যাচ্ছিল। পরে তার দেহ তল্লাশি করে দুই পায়ের জুতার ভেতরে রাখা ২০টি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলোর ওজন ২ কেজি ৩৩০ গ্রাম। যার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

আরও পড়ুন: ঘুরতে গিয়ে নিথর দেহে ফিরলেন ৩ বন্ধু

উদ্ধার অভিযানের সময় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার উপস্থিত ছিলেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url