চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৫
December 04, 2021 at 05:06AM
from somoynews.tv | RSS Feed
র্যাব কর্মকর্তা সেজে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে চলছিল প্রতারণা। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে, রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকা থেকে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
পোশাক কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন সাইফুল ইসলাম। চাকরিচ্যুত হওয়ার পর শুরু করেন প্রতারণা। র্যাবের শীর্ষ কর্মকর্তা পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিতেন টাকা। আদতে তারা কেউই কলেজের গণ্ডিই পেরুতে পারেননি।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণখান ও কুষ্টিয়া থেকে চক্রের মূল হোতা সাইফুলসহ ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব। তারা ২ বছর ধরে এমন প্রতারণা করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে র্যাব-১- এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন বলেন, তারা নিজেদেরকে র্যাবের বড় কর্মকর্তা পরিচয় দিতেন। এর মাধ্যমে তারা চাকরি প্রত্যাশীদের কাছে প্রমাণ করার চেষ্টা করতেন যে তারা অনেক বড় কর্মকর্তা। আর তাদের মাধ্যমে গেলে খুব সহজেই চাকরি হয়ে যাবে।
আরও পড়ুন: ময়লার দখলে রাজধানীর সড়ক, লাপাত্তা অবৈধ সব গাড়ি চালক
চাকরি প্রার্থীদের টার্গেট করতে চক্রের সদস্য সাবান আলী ও তাজনকে কাজে লাগাতেন সাইফুল। আর ভুয়া আইডি তৈরি করতেন অপর দুই সদস্য জাহিদুল ও শাহীন।
র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেন আরও বলেন, সাবান আলী মূলত চাকরি প্রত্যাশীদের যোগাড় করে এনে দিতেন। আর কম্পিউটারের দোকান, যেটা আশকোনাতে আমরা উদ্ধার করেছি, তারা মূলত আইডি কার্ড ও ভুয়া নিয়োগপত্র তৈরিতে সাহায্য করতেন।
এদিকে, রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসীকর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেহেদী ও যুবরাজ নামে দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়।