ওটিটি প্ল্যাটফর্মে দীপিকা!
December 22, 2021 at 04:57AM
from somoynews.tv | RSS Feed
বিশ্বে করোনাভাইরাসের আগমনের পর থেকেই ওটিটির প্ল্যাটফর্মের চাহিদা বেড়েছে অনেক গুণ। দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতাও পেয়েছে ব্যাপক। তারই জেরে ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুকছেন দেশ বিদেশের তারকারা। বলিউডের অমিতাভ বচ্চন, সালমান খান আর অক্ষয় কুমারও আছেন এই তালিকায়।
গত দেড় বছরে বিদ্যা বালান ও তাপসী পান্নুর একাধিক ছবি রিলিজ হয়েছে ওটিটিতে। এবার সে তালিকায় নতুন যোগ হলেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দীপিকা পাডুকোন। তার অভিনীত নতুন সিনেমা ‘গেহরাইয়ান’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আম্যাজন প্রাইমে।
রিলিজের তারিখ ঘোষণার পাশাপাশি প্রকাশ্যে এসেছে ছবিটির নামও। ‘গেহরাইয়ান’ অ্যামাজন প্রাইম ভিডিওতে আসছে ২৫ জানুয়ারি। এই নিয়ে ২০ ডিসেম্বর দীপিকা পাড়ুকোন তার নতুন ছবির একটি টিজার শেয়ার করেছেন এবং সাথে ছবিটির অংশ হতে পেরে তার ভালো লাগার অভিব্যক্তিও জানিয়েছেন। ছবিটি পরিচালনা করেছেন শকুন বএা।
আরও পড়ুন: রণবীর-দীপিকার জন্য নতুন চমক
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। এতে দীপিকার প্রেমিকের চরিত্রে থাকছেন ধৈর্য কারওয়া। এছাড়া ছবিটিতে সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডেকেও দেখা যাবে বিশেষ ভূমিকায়। ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন নাসিরুদ্দিন শাহ ও রজত কাপুর।
ভিন্ন স্বাদের সম্পর্কের রসায়ন দেখা যাবে এই ছবিতে। সম্পর্কের উত্থান-পতন,অভিমান ও নানা দিক নিয়ে সাজানো হয়েছে গল্পটি। টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মাঝে ছবিটি নিয়ে দেখা দিয়েছে কৌতুহল। এর আগে মুক্তি পেয়েছিল বাস্তব গল্পে নির্মিত দীপিকার ছবি ‘ছপাক’। কিন্তু ছবিটি বক্স অফিসে খুব বেশি সাফল্যের মুখ দেখেনি। এখন আধুনিক সম্পর্কের চড়াই উতরাই নিয়ে সিনেমা ‘গেহরাইয়ান’ নিয়ে আশাবাদী ছবিটির পরিচালক এবং ভক্তরা।