এইচএসসি পরীক্ষা: ১২তম দিনে অনুপস্থিত ১৮,৫৫২ জন


December 22, 2021 at 05:03AM
from somoynews.tv | RSS Feed

চলমান এইচএসসি পরীক্ষার ১২তম দিনে দেশের ৯টি শিক্ষা বোর্ডে ১৮ হাজার ৫৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে একজনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৩৯৯ জন এবং বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৫৩ জন। এ নিয়ে একই দিনে অনুষ্ঠিত দুটি পরীক্ষায় মোট ১৮ হাজার ৫৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার সকালে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ১৮৭ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৪৩ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৮৭২ জন, বরিশাল বোর্ডে ৮৯৮ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১১৫ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৫৫৭ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩২৩ জন, ময়মনসিংহ বোর্ডে ৮৬০ জন এবং যশোর বোর্ডে ১ হাজার ৬৪৪ জন।

আরও পড়ুন : সোমবার এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজার ৭৮৯ জন

একই দিন বিকেলে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৯৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৬৬৬ জন, রাজশাহী বোর্ডে ৫২৮ জন, বরিশাল বোর্ডে ৩৭৬ জন, সিলেট বোর্ডে ১৮৫ জন, দিনাজপুর বোর্ডে ৪৫১ জন, কুমিল্লা বোর্ডে ৭৭৬ জন, ময়মনসিংহ বোর্ডে ১৭৫ জন এবং যশোর বোর্ডে ৩৯৭ জন।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url