সৌদিতে সঙ্গীত উৎসবে ৭ লাখেরও বেশি লোক সমাগম
December 22, 2021 at 05:10AM
from somoynews.tv | RSS Feed
সৌদি আরবে নজিরবিহীন ৪ চার দিনব্যাপী সঙ্গীত উৎসবের অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক ৭ লাখের বেশি দর্শকের সমাবেশ ঘটেছে।
রক্ষণশীল ভাবমূর্তি পরিবর্তন করতে ও অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে সৌদির নেতাদের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে সঙ্গীত ও নাচের অনুষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাত্র কয়েক বছর পর দেশটিতে ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সৌদি আরবের মানবাধিকার রেকর্ডের পরিপ্রেক্ষিতে বয়কট করার আহ্বান সত্ত্বেও সুপারস্টার ফরাসি ডিজে ডেভিড গুয়েটাসহ আন্তর্জাতিক বিনোদনকারী ও সঙ্গীতশিল্পীরা অনুষ্ঠানে পারফর্ম করেন।
স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) উৎসবটি যখন শেষ হয় তখন সৌদি আরবে নতুন ওমিক্রন ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বিরাজ করছে। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবে কোভিড আক্রান্ত হয়ে সর্বাধিক ৮,৮৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : সোলাইমানিকে হত্যায় ইসরাইলের ভূমিকা: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষের প্রধান তুর্কি আল-শেখ বলেছেন, বিশ্বের অন্যতম বৃহত্তম চার দিনের এ সঙ্গীত উৎসবটিতে ৭৩২,০০০ মানুষ যোগ দিয়েছিল।
২০১৯ সালে উৎসবটি চালু হওয়ার পর থেকেই বিশাল জনসমাগম হয়ে আসছে। এই উৎসবে আগত অধিকাংশই যুবক ও যুবতী যারা অবাধে পশ্চিমা সঙ্গীতের সঙ্গে নাচতে পারে।
উৎসবে যোগদানকারী একজন সৌদি নারী এএফপিকে বলেন, অংশগ্রহণকারীদের ভিড়, সঙ্গীত, ভিআইপি কক্ষ এবং অপ্রচলিত পোশাক পরিধান করার মতো দৃশ্য আমরা রিয়াদে এর আগে আর দেখিনি।