রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত


December 10, 2021 at 11:44PM
from jagonews24.com | rss Feed

রাজধানীর দক্ষিণ কুনিপাড়া রাস্তা দিয়ে হাঁটার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মোবারক হোসেন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতের মেয়েজামাই সনি জাগো নিউজকে বলেন, সন্ধ্যায় দক্ষিণ কুনিপাড়া এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে মোটরসাইকেল এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুই যুবক। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পথচারীরা আমাদের খবর দেন। খবর পেয়ে আমরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে তিনি চিকিৎসাধীন। কে বা কারা, কী কারণে ছুরিকাঘাত করলো আমরা কিছুই বুঝতে পারছি না।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কুনিপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে এসেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এমএএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url