ইইডি’র নিয়োগে আর্থিক লেনদেন না করতে নির্দেশ


December 09, 2021 at 11:50PM
from jagonews24.com | rss Feed

নিয়োগ প্রার্থীদের অনৈতিক লেনদেন থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। বুধবার (৮ ডিসেম্বর) নিয়োগ কমিটির পক্ষ থেকে এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চলতি বছর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন চলছে ফল প্রস্তুতের কাজ। তবে একটি চক্র ফল প্রকাশের আগেই চাকরিপ্রার্থীদের এসএমএস দিয়ে অনৈতিক প্রস্তাব দিচ্ছে। প্রার্থীদের থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে লাখ লাখ টাকা।

জানা যায়, এখনো প্রকাশ করা না হলেও কিছু অসাধু চক্র ফলাফলের ক্ষুদে বার্তা (এসএমএস) দিচ্ছে। সেই সঙ্গে প্রার্থীদের তাদের সঙ্গে যোগাযোগের জন্য প্রলুব্ধ করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, পরীক্ষার ফল অধিদপ্তরের ওয়েবসাইট (www.eedmoe.gov.bd), পত্রিকা এবং শুধুমাত্র টেলিটক থেকে এসএমএমের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি মো. রাহেদ হোসেন বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাগো নিউজকে বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। এখানে কোনো অসাধু উদ্দেশ্য পূরণের সুযোগ নেই। একটি চক্র চাকরি নিশ্চিত করে দেবে এমন প্রস্তাব দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে সম্প্রতি কিছু প্রার্থী অভিযোগ করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে সর্তকবার্তা জারি করা হয়েছে।

তিনি বলেন, টাকা ছাড়া সরকারি চাকরি হয় না এ ধরনের একটি ভ্রান্ত ধারণ কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে টাকা আদায় করা হতে পারে। সে বিষয়ে সর্তক থাকতে নির্দেশনা জারি করা হয়।

এমএইচএম/জেডএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url