রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহত, একাধিক বাসে আগুন


November 30, 2021 at 05:51AM
from somoynews.tv | RSS Feed

রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে।

এদিকে ওই শিক্ষার্থীর নিহতের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা।  তারা  বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে বলে জানা গেছে।  

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। তারা জানান,  রামপুরা বাজারের সামনে বাসের কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মাহিন নামের এক কলেজ ছাত্রকে বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় ওই বাসের হেলপার। 

 

 রাস্তায় পড়ে যায় সে, এরপর চলন্ত বাস, তার মাথার উপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই মাহিনের মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।

 

আরও পড়ুনঃ  ঢাবির-ক্যান্টিনের-দেয়াল-ধসে-আহত-২

 

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান,  রামপুরায় একটি বাসে আগুন দেয়া হয়েছে। ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে। 

 

 

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url