টুইটার প্রধান জ্যাক ডরসির পদত্যাগ


November 30, 2021 at 05:50AM
from somoynews.tv | RSS Feed

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার-এর প্রধান জ্যাক ডরসি পদত্যাগ করছেন

মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি প্রথম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তারা জানায়,  জ্যাক ডরসির পরিবর্তে তার পদে আসছেন বর্তমান চিফ টেকনিক্যাল অফিসার পরাগ আগারওয়াল।

 

জ্যাক ডরসি ২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠার পর থেকে টুইটার এবং পেমেন্ট ফার্ম স্কয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করে আসছেন।

 

পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে ডরসি বলেছেন, এখনই সময় সরে দাঁড়ানোর। আমিও প্রস্তুত সে জন্য। গত ২৮ নভেম্বর তার সর্বশেষ টুইটে ডরসি বলেন, 'আমি টুইটারকে ভালোবাসি।' সোমবার পদত্যাগের পর টুইটটিতে ৫৪ হাজারের বেশি 'লাইক' বেড়েছে।

 

২০২৩ সালের মধ্যে টুইটারের বার্ষিক আয় দ্বিগুণ করতে প্রতিষ্ঠানটি বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এমন সময় ডরসির পদত্যাগের খবর এলো বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

 

এদিকে সোমবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে টুইটার জারিয়েছে, শিগগির এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url