হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব সাজিদুর রহমান


November 30, 2021 at 06:11AM
from somoynews.tv | RSS Feed

হেফাজতে ইসলামের প্রথম যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শূন্যপদ পূরণে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। সোমবার (২৯ নভেম্বর) সংগঠনটির শুরা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি।
 

 

আরও পড়ুন: রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহত, একাধিক বাসে আগুন
 

 

এর আগে দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল ইসলাম জিহাদী। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

 

নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিন নূর জানান, দুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন হলেও কেউ সেটা বুঝতে পারেননি। শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে।

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url