এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের


August 21, 2023 at 06:49AM
from somoynews.tv | RSS Feed

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিল ভারত। রোববার (২০ আগস্ট) দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়েছে ম্যান ইন ব্লুরা।

ডাবলিনে টস জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ভারত শুরুতে কিছুটা চাপে পড়লেও পরবর্তীতে ঘুরে দাঁড়ায়। তাদের ওপেনিং জুটি থেকে আসে ২৯ রান। এরপর স্কোরবোর্ডে আর ৫ রান যোগ করতেই আরও এক উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত।


তবে সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেন রুতুরাজ গায়কওয়াড়। সাঞ্জু স্যামসনকে নিয়ে গড়েন ৭১ রানের জুটি। গায়কওয়াড় করেন ৪৩ বলে ৫৮ রান। আর স্যামসনের ব্যাট থেকে আসে ২৬ বলে ৪০ রান। শেষ দিকে এসে ঝড় তুলেন ভারতের হয়ে অভিষেক হওয়া রিঙ্কু সিং। তার ২১ বলে ৩৮ রানের ইনিংসের উপর ভর করে ভারত পুঁজি পায় ৫ উইকেটে ১৮৫ রান। আয়ারল্যান্ডের হয়ে ২ উইকেট নেন ব্যারি ম্যাককার্থি।


আরও পড়ুন: ভারত বিশ্বকাপের সূচি নিয়ে আবারও টালবাহানা 


জবাবে রান তাড়া করতে নেমে অ্যান্ডি বালবির্নি বাদে কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। বালবির্নির ব্যাট থেকে আসে ৭২ রান। আর শেষ দিকে ১৫ বলে ২৩ রান করেন মার্ক অ্যাডায়ার। বালবির্নি দলেক জেতাতে না পারলেও তার ব্যাটিং ছিল দেখার মতো। এরপর আয়ারল্যান্ড তেমন সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ৮ উইকেটে ১৫২ রানেই থামে আয়ারল্যান্ডের ইনিংস।


প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বোলিংয়ে উজ্জ্বল ছিলেন বুমরাহ। ৪ ওভার বোলিং করে এক মেডেন দিয়েছেন এই ডানহাতি পেসার। আর ১৫ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। এছাড়াও দুইটি করে উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণ এবং রবি বিষ্ণোই। অবশ্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রিঙ্কু সিং। আগামী বুধবার (২৩ আগস্ট) সিরিজের শেষ ম্যাচ।    

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url