রুদ্ধশ্বাস ফাইনাল জিতে প্রথমবার শিরোপা জিতল ক্যান্ডি
August 21, 2023 at 07:06AM
from somoynews.tv | RSS Feed
<![CDATA[
প্রথমবার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) চ্যাম্পিয়ন হল বি লাভ ক্যান্ডি। রোববার (২০ আগস্ট) ফাইনালে তারা ডাম্বুলা আরেকে ৫ উইকেটে হারিয়েছে।
লঙ্কান প্রিমিয়ার লিগ ফাইনাল অনুষ্ঠিত হয় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডাম্বুলা। শুরুতেই অভিষেক ফার্নান্দোর উইকেট হারায় তারা। এরপর পরিস্থিতি সামাল দেন কুশল মেন্ডিস এবং সামারাবিক্রমা। এই দুই ব্যাটসম্যান মিলে ৫৭ রানের জুটি গড়েন।
সামারাবিক্রমা ব্যক্তিগত ৩৬ রানে কাটা পড়েন। এর কিছুক্ষণ পরই প্যাভিলিয়নে ফেরেন কুশল মেন্ডিস। এরপর আরেকটি দারুণ জুটি গড়েন কুশাল পেরেরা এবং ধনঞ্জয়া ডি সিলভা। এই দুইজন ৬৩ রানের জুটি করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৭ রানের পুঁজি পায় ডাম্বুলা।
আরও পড়ুন: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের
ফাইনালে রান তাড়া করতে নেমে শুরুতে দারুণ শুরু করেছিল ক্যান্ডি। তবে তাদের রান তোলায় ছিল ধীরগতি। ক্যান্ডির দুই ওপেনার মোহাম্মদ হারিস এবং কামিন্দু মেন্ডিস আগ্রাসী ছিলেন না শুরু থেকেই। ওপেনিং জুটি থেকে আসে ৪৯ রান। এরপর দীনেশ চান্ডিমালের সঙ্গে ৪৫ রানর জুটি করেন কামিন্দু মেন্ডিস। ৪৪ রানে আউট হন কামিন্দু মেন্ডিস। এরপর নামেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
তবে চান্ডিমালের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ক্যান্ডি। তবে ম্যাথিউস ও লাহিরু মাদুশঙ্কা শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। অধিনায়ক ম্যাথিউস খেলেন অপরাজিত ২৫ রানের ইনিংস। ফলে এক বল হাতে রেখে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শিরোপা জিতে নেয় বি লাভ ক্যান্ডি। এলপিএলে এটি তাদের প্রথম শিরোপা।