পথ হারিয়ে অষ্টগ্রাম হাওড়ে ঘুরছিল শতাধিক পর্যটকবাহী নৌকা, পরে উদ্ধার

August 06, 2023 at 07:57AM
from somoynews.tv | RSS Feed
গাজীপুর থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওড়ে ঘুরতে এসেছিলেন শতাধিক পর্যটক। একটি ইঞ্জিন চালিত নৌকায় সারাদিন ঘুরে রাতে ফেরার সময় নৌকার মাঝি মেঘনা নদীতে পথ হারিয়ে ফেলেন। পরে তাদের উদ্ধার করেছে নৌপুলিশ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর ফোন পেয়ে শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকায় মেঘনা নদী থেকে তাদের উদ্ধার করা হয়।
নৌপুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূইয়া জানান, শনিবার সকালে ৪৫টি মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামের নেতৃত্বে ওই এলাকার ১০৭ জন পুরুষ কিশোরগঞ্জ হাওড় ভ্রমণে আসেন। তারা বাজিতপুরের পাটুলিঘাটে মোটরসাইকেল রেখে নৌকায় অষ্টগ্রাম হাওড়ে ভ্রমণে যান। সারাদিন অলওয়েদার সড়ক ও হাওড় ভ্রমণ শেষে অষ্টগ্রাম থেকে ইঞ্জিন চালিত বড় নৌকায় করে বাজিতপুরের পাটুলিঘাটে ফিরছিলেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, নিহত বেড়ে ৮
কিন্তু রাত হয়ে যাওয়ায় মেঘনা নদীতে ওই নৌকার মাঝি দিক হারিয়ে ফেলেন। পরে নৌকার যাত্রীরা ৯৯৯ এ ফোন দিলে নৌপুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের সদস্যরা গিয়ে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করেন।
টেলিহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম জানান, সারাদিন হাওড়ে ঘুরে ফেরার সময় রাত হয়ে যায়। রাতে নৌকার মাঝি পথ হারিয়ে ২ ঘণ্টা ধরে একই স্থানে ঘুরতে থাকে। পরে আমরা ৯৯৯ এ ফোন দিলে দ্রুতই নৌপুলিশ ঘটনাস্থলে এসে আমাদেরকে সাড়ে ১০টার দিকে উদ্ধার করে পাটুলিঘাটে পৌঁছে দিয়ে যায়। এ ঘটনায় আমাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।