নাটকীয় ফাইনাল ওভারে লিটনের সারেকে হারিয়ে শিরোপা জিতল মন্ট্রিয়েল


August 07, 2023 at 08:11AM
from somoynews.tv | RSS Feed

ফাইনালে পারলনা লিটন দাসের দল সারে জাগুয়ার্স। রোববার (৬ আগস্ট) গ্লোবাল টি-টোয়েন্টি লিগের নাটকীয় ফাইনালে সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে মন্ট্রিয়েল টাইগার্স। ফাইনালেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন।

ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মন্ট্রিয়েল। মোহাম্মদ হারিসকে নিয়ে দারুণ শুরু করেছিলেন যতিন্দর সিং। তবে দলীয় ৩৫ রানে আউট হন হারিস। এরপর নামেন লিটন দাস। তবে এদিনেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১৩ বলে করেছেন ১২ রান। তার আউটের পর নিয়মিত উইকেট হারাতে থাকে সারে।


তবে একপ্রান্ত আগলে ধরে ব্যাট করে যান যতিন্দর সিং। তার অপরাজিত ৫৭ বলে ৫৬ রানের উপর ভর করে ১৩০ রানের মামুলি পুঁজি পায় সারে জাগুয়ার্স। আয়ান খানের ব্যাট থেকে আসে ২৬ রান। মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে দুইটি উইকেট পেয়েছেন অয়ন আফজাল খান।


আরও পড়ুন: সহজ ম্যাচ কঠিন করে জিতল ওয়েস্ট ইন্ডিজ 


জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই মোহাম্মদ ওয়াসিমকে হারায় মন্ট্রিয়েল। এরপর অধিনায়ক ক্রিস লিনকে নিয়ে এগিয়ে জেতে থাকেন শ্রীমন্ত উইজেয়ারত্নে। তবে দলীয় ৩৫ রানে কাটা পরেন উইজেয়ারত্নে। এরপর ছোট ছোট জুটিতে এগিয়ে জেতে থাকে মন্ট্রিয়েল। তবে শেষ মুহূর্তে ম্যাচ জমে উঠে।


শেষ ওভারে মন্ট্রিয়েলের দরকার ছিল ১৩ রান। সেই ম্যাচ শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান আন্দ্রে রাসেল। শেষ ওভারে ক্যারিবীয় এই অলরাউন্ডার নেন ২০ রান। তাতে ৫ উইকেটে জয়ের পাশাপাশি শিরোপাও জেতে মন্ট্রিয়েল টাইগার্স।   

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url