জমি নিয়ে বিরোধে ভাবিকে কুপিয়ে হত্যা


August 16, 2023 at 05:41AM
from somoynews.tv | RSS Feed

ফরিদপুরে জমিজমা বিরোধের জের ধরে ভাবিকে কুপিয়ে হত্যা করেছে দেবর। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে শহরের কমলাপুর লালের মোড় এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহত মাজেদা পারভিন (৪৩) ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় এলাকার বাসিন্দা রাজা মিয়ার স্ত্রী।

 

জানা যায়, রাজা মিয়ার সাথেই বসবাস করতেন তার মেঝ ভাই আব্দুর রব (৭০)। আব্দুর রবের স্ত্রী ও সন্তান ঢাকায় থাকেন। বসতবাড়ির জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল তাদের। কিছুদিন আগে আব্দুর রবকে জমির কিছু টাকা দেয়ার কথা ছিল রাজা মিয়ার। রাজা মিয়া টাকাও পরিশোধ করে দেন।

 

এরই জের ধরে মঙ্গলবার বিকেলে রাজা মিয়ার স্ত্রী মাজেদা পারভিনের কাছে টাকা চাইতে যান আব্দুর রব। এ সময় মাজেদা পারভিন জানান, টাকা পরিশোধ হয়ে গেছে। এ কথা শুনেই আব্দুর রব ক্ষিপ্ত হয়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ভাবি মাজেদা পারভিনকে।

 

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

 

পরে মাজেদাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আব্দুর রব।

 

নিহতের ছেলে রুহুল আমিন বলেন, আমার চাচা আব্দুর রব আমাদের সাথেই থাকতেন। তিনি তার জমিজমা সব বিক্রি করে দিয়েছেন অনেক আগেই। বাড়ির কেয়ারটেকার হিসেবে তিনি থাকতেন। তার স্ত্রী ও সন্তান ঢাকায় থাকেন।

 

আরও পড়ুন:  নিজ ঘরে পড়েছিল স্বামী-স্ত্রীর মরদেহ

 

তিনি আরও বলেন, তার সব কিছু যখন শেষ হয়ে গেছে, তখন আমার আব্বা তাকে দুই শতাংশ জমি দিয়েছিল। পরে আমার চাচা আমাদের কাছে ওই জমি বিক্রি করে দেয়। কিছুদিন আগে টাকাও পরিশোধ করে দেই আমরা। কিন্তু মঙ্গলবার বিকেলে আমার মায়ের কাছে টাকা চাইতে যায় চাচা। মা বলেন, টাকাতো পরিশোধ হয়ে গেছে। এরপরই ক্ষিপ্ত হয়ে আমার চাচা মায়ের মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

 

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকেই আব্দুর রব পলাতক রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url