পূর্ব শত্রুতায় মোংলায় দুপক্ষের সংঘর্ষে আহত ৬


August 15, 2023 at 10:54AM
from somoynews.tv | RSS Feed

মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। রোববার (১৪ আগস্ট) রাতে শহরের মামার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পৃথক অভিযোগ করেছেন।

আহতরা হলেন- হাসিবুর হাসান রনি (২২), রাকিবুল হাসান হৃদয় (২৭) ও হারুন আর রশিদ (৫০), মো. শাহিন হাওলাদার (৫৫), সাদনান তাওহিদ (২২) ও মো. আজম (৩৫)। এদের মধ্যে শাহিন হাওলাদার ও হাসিবুর হাসান রনি গুরুতর আহত হন।


পুলিশ জানায়, ২০১৪ সালে বিকাশে টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহিন হাওলাদার ও হারুন অর রশিদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে আদালতে পৃথক মামলাও হয়েছিল। পরে আদালতের মধ্যস্থতায় সকল মামলা নিষ্পত্তি হলেও ক্ষোভ থেকে যায় উভয়ের মধ্যে।


আরও পড়ুন: কক্সবাজারে ইয়াবার চালান লুট নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ২


রোববার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে পৌর শহরের মামার ঘাট এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন হারুন ও রশিদের ছেলে হাসিবুর হাসান রনি। এসময় শাহিন ও তার লোকজনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের সঙ্গে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ সামসুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল। এ ছাড়া মামলার জন্য পৃথক দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url