নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, মুদি ব্যবসায়ী নিহত

August 08, 2023 at 06:59AM
from somoynews.tv | RSS Feed
খুলনার রূপসা উপজেলার আলাইপুর বাজারে ট্রাকচাপায় অশোক রায় (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অশোক রায় পিঠাভোগ গ্রামের মৃত বনমালী রায়ের ছেলে। এদিকে ট্রাকটিকে আটক করেছে স্থানীয়রা। তবে চালক ও হেলপার পালিয়ে যান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১০টার দিকে একটি মালবাহী ট্রাক আলাইপুর থেকে ব্রিজের ওপর উঠতে থাকে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে চলে এসে একটি ফলের দোকান ও একটি মুদি দোকানে প্রবেশ করে। এতে দোকান দুটি একেবারেই ভেঙে গুড়িয়ে যায়। এসময় ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌড়ে সরে গেলেও মুদি দোকানি অশোক ট্রাকের নিচে চাপা পড়েন। ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অশোক রায়কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আটক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।