কেপ ভার্দেতে অভিবাসী নৌকাডুবি, নিহত ৬৩


August 17, 2023 at 07:05AM
from somoynews.tv | RSS Feed

পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দেতে একটি অভিবাসী নৌকা থেকে ৬৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা( আইএমএফ) এই তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের।

প্রতিবেদনে জানা গেছে, অভিবাসী নৌকাটি সেনেগাল থেকে আসছিল। নৌকাটি থেকে ৬৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র সাফা মসহেলি বলেন, `অভিবাসী নৌকাটির ৬৩জন যাত্রী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে জরুরী পরিষেবা কর্মীরা সাত জনের মরদেহ উদ্ধার করেছেন। এখনো ৫৬ জনের মরদেহ নিখোঁজ রয়েছে। তবে নৌকাটি থেকে চারজন শিশুসহ ৩৮জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।'

 

আরও পড়ুন: ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, প্রাণ গেল ৪৩ জনের

 

সাফা মসহেলি আরও বলেন, সাধারণত জাহাজ ডুবির পর যাত্রীরা নিখোঁজ হলে তাদের মৃত বলেই ধরে নেয়া হয়। 

 

পুলিশ জানিয়েছেন, `সোমবার (১৪ আগস্ট) কেপ ভার্দিয়ান দ্বীপ থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে আটলান্টিক সিসিনে একটি লম্বা কাঠের মাছ ধরা জাহাজ দেখা গেছে। এ ধরণের জাহাজ ``পিরোগা'' নামে পরিচিত।'

 

আরও পড়ুন: মরক্কোয় নৌকা ডুবে ৬ অভিবাসীর মৃত্যু

 

এ বিষয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, জুলাই মাসের ১০ তারিখে ১০১ জন বাসিন্দা নিয়ে জাহাজটি রওনা দিয়েছিল।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url