ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মোটরসাইকেল আত্মসাতের অভিযোগ, আটক ২

August 19, 2023 at 05:56AM
from somoynews.tv | RSS Feed
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগীর বিরুদ্ধে একটি মোটরসাইকেল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে এ ঘটনায় আটক দুই যুবককে আদালতে পাঠানো হয়।
আটরা হলেন- উপজেলার দক্ষিণ কামারগ্রামের সিরাজ খানের ছেলে তামিম খান (২১) এবং মতিয়ার শেখের ছেলে জিসান শেখ (২০)। এছাড়া পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বোয়ালমারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ‘অপমৃত্য’ হয়ে গেলো ‘খুন’, ফোন নম্বরের সূত্রে ছাত্রলীগ নেতা গ্রেফতার
গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আ. গফফার মোল্লার স্ত্রী ফাতেমা বেগমের অভিযোগ, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক (২৮) ও তার সহযোগী দক্ষিণকামার গ্রামের মতিয়ার শেখের ছেলে জিসান শেখ (১৮) গত ৪ আগস্ট বেলা ১১টায় আধা ঘণ্টার কথা বলে ফাতেমা বেগমের ছেলে মাসুদ রানার আরএকস লাল রঙের একটি মোটরসাইকেল নিয়ে যান। মোটরসাইকেল ফেরত চাইলে তারা ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় ফাতেমা বেগম বৃহস্পতিবার (১৭ আগস্ট) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ রাতেই অভিযান চালিয়ে তামিম খান এবং জিসান শেখকে আটক করে। এ সময় জিসান শেখের বাড়ি থেকে মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
আরও পড়ুন: দুই কিশোরকে বলৎকারের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
অভিযোগের ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেশের বাইরে (থাইল্যান্ডে) থাকায় চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, একটি মোটরসাইকেল নিয়ে দুপক্ষ বিবাদে জড়িয়েছেন জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। কোনো পক্ষেরই বাইকের কাগজপত্র নেই। বলেছি কাগজ দেখিয়ে বাইক নিয়ে যাবেন। এছাড়া অভিযোগের ঘটনায় ছাত্রলীগ নেতা প্রান্ত সিদ্দিকী জড়িত আছেন কি-না সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
]]>