নিউজিল্যান্ডকে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস


August 20, 2023 at 05:29AM
from somoynews.tv | RSS Feed

আইসিসির সহযোগী সদস্যের বিপক্ষে কখনোই হারের রেকর্ড ছিল না নিউজিল্যান্ডের। কিন্তু সেই অহমিকা ভেঙে দিল পুচকে সংযুক্ত আরব আমিরাত। প্রথম টি-টোয়েন্টিতে দারুণ লড়াই করা মুহাম্মদ ওয়াসিমের দল দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ এক জয় পেয়েছে। নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল এশিয়ার দলটি।

দুবাইয়ে শনিবার (১৯ আগস্ট) স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জপয় পেয়েছে। এদিন আগে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৪২ রান সংগ্রহ করে। জবাবে অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও আসিফ খানের নৈপুণ্যে ২৬ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের দেখা পায় স্বাগতিকরা। 


এদিন টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আমিরাত। মুহাম্মদ জাওয়াদুল্লাহ ও আরিয়ান আফজাল খানের নৈপুণ্যে নিউজিল্যান্ডের ব্যাটারদের শুরুতেই চাপে ফেলে স্বাগতিকরা। তাতে মাত্র ৩৮ রানেই ৪ উইকেট হারায় কিউয়িরা। টিম সেইফার্ট ৭, মিচেল স্যান্টনার ১ ও চাদ বয়েস ২১ রান করেন। অন্যদিকে রানের খাতাই খুলতে পারেননি ড্যান ক্লেভার।


আরও পড়ুন: কিউই শিবিরে ভয় ধরিয়ে হারল আরব আমিরাত


পঞ্চম উইকেট জুটিতে মার্ক চ্যাপমান ও কোল ম্যাককোঞ্চিয়ে মিলে ২৭ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। ১৪ বলে ৯ রান করে ম্যাককোঞ্চিয়ে বিদায় নিলে বিপদ বাড়ে নিউজিল্যান্ডের। জেমস নিশাম ও চ্যাপমান মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন। নিশাম ১৭ বলে ২১ রান করে বিদায় নিলে এই জুটি ভাঙে।


চ্যাপমান শেষ পর্যন্ত লড়াই করে যান। অষ্টম উইকেট হিসেবে শেষ ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে ৪৬ বলে ৬৩ রান করেন তিনি। তার নৈপুণ্যেই শেষ পর্যন্ত ১৪২ রান করতে পারে কিউয়িরা।


আমিরাতের পক্ষে আয়ান আফজাল খান মাত্র ২০ রানে ৩ উইকেট শিকার করেন। জাওয়াদুল্লাহও ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এছাড়া আলি নাসের,  জহুর খান ও ফারাজউদ্দিন ১টি করে উইকেট শিকার করেন।


আরও পড়ুন: বল হাতে উজ্জ্বল সাকিব, ফাইনালে যেতে চ্যালেঞ্জিং লক্ষ্য গলের


ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আরিয়ানশ শর্মাকে ফিরিয়ে দেন টিম সাউদি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও বৃত্ত অরবিন্দ মিলে ৪০ রান যোগ করেন। ২১ বলে ২৫ রান করে জেমসনের বলে বোল্ড হয়ে যান অরবিন্দ। তৃতীয় উইকেট জুটিতে ৫৬ রান যোগ কোঁড়ে ম্যাচটা আমিরাতের অনুকূলে নিয়ে আসেন ওয়াসিম ও আসিফ খান। মাত্র ২৯ বলে ৫৫ রান করে আমিরাতকে জয়ের ভিত্তি গড়ে দেন ওয়াসিম। তার ইনিংসে ছিল ৪তি চার ও ৩টি ছয়ের মার।


শেষ পর্যন্ত ২৬ বল হাতে রেখেই আসিল হামিদকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আসিফ। ২৯ বলে ৫ চার ও ১ ছয়ে ৪৮ রান করে অপরাজিত থাকেন আসিফ। বাসিল ১২ বলে ১২ রান করেন।


নিউজিল্যান্ডের পক্ষে স্যান্টনার, জেমিসন ও সাউদি ১টি করে উইকেট শিকার করেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url