সিলেটে ভারতীয় চিনি জব্দ, আটক ২


July 13, 2023 at 06:30AM
from somoynews.tv | RSS Feed

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঘাটের বাজার থেকে বাংলাদেশি একটি কোম্পানির মোড়কে ভারতীয় ২৫০ বস্তা চিনি চোরাচালানকালে জব্দ করেছে পুলিশ। এসময় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত দুই চোরাকারবারি হলেন-নাটোর জেলার সদর থানার হুগলবাড়ীয়া গ্রামের মৃত. বেলাল হোসেনের ছেলে মো. ফিরোজ হোসেন (৪০) ও মৌলভীবাজার জেলার বড়লেখা থানার হাটবন গ্রামের মৃত. আলতাব আলীর ছেলে মো. জালাল মিয়া (২৮)।

 

জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় সময় সংবাদকে জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম ডিউটিকালে খবর পায় কানাইঘাটের ভারতীয় সীমান্ত এলাকা হতে একটি ট্রাকভর্তি ভারতীয় চিনি অবৈধভাবে পরিবহন করা হচ্ছে।  ট্রাকটি ঘাটের বাজার হয়ে মৌলভীবাজারের দিকে রওনা হয়েছে। তাৎক্ষণিক এ টিম অভিযান চালিয়ে জকিগঞ্জের ঘাটের বাজারে চেকপোস্ট বসিয়ে ভারতীয় চিনি ভর্তি সেই ট্রাক জব্দ করে। ট্রাকে ২৫০ বস্তায় মোট ১২ হাজার ২ শ কেজি ভারতীয় চিনি ছিলো। চিনিগুলো বাংলাদেশের কোম্পানি ফ্রেশ-এর বস্তায় মোড়ানো ছিল।

 

আরও পড়ুন: যে কারণে নিয়ন্ত্রণে আসছে না চিনির দাম

 

পুলিশ কর্মকর্তা শ্যামল বণিক আরও বলেন, অভিযানকালে চোরাকারবারি ফিরোজ ও জালালকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার দেখানো হয়েছে।

 

তারা একটি চোরাকারবারি চক্র, দীর্ঘদিন ধরে দেশীয় কোম্পানির মোড়কে বস্তায় ভরে অবৈধভাবে ভারতীয় চিনি নিয়ে এসে বিভিন্ন স্থানে পাঠাতো। গ্রেফতারকৃত দুজন ওই চক্রের সক্রিয় সদস্য বলেও জানান তিনি।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url