বৃহস্পতিবার নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

July 13, 2023 at 06:34AM
from somoynews.tv | RSS Feed
দশ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী দল। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাফজয়ী ফুটবলাররা। যার প্রথমটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৫টায়, ম্যাচের ভেন্যু কমলাপুর স্টেডিয়াম।
সাফজয়ের সুখস্মৃতির পেরিয়ে গেছে ১০ মাস। কিন্তু দক্ষিণ এশিয়ার সেরা দলটা গেলো ১০ মাসে খেলতে পারেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ। সাফজয়ের রূপকার হেড কোচ গোলাম রাব্বানী ছোটন নেই, অনেকে ধারনা করছেন ঘাটতি আছে দলের পরিকল্পনাতেও।
দশরথ রঙ্গশালার সাফ ফাইনালের পুনরাবৃত্তিই হচ্ছে এবার। যদিও মঞ্চটা ভিন্ন। সাফের পর নেপাল চারটি আন্তর্জাতিক ম্যাচ খেললেও বাংলার জয়ীতারা শুধু অনুশীলনই করে গেছে। প্রীতি ম্যাচ দুটি সামনে রেখে ৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। যেখানে অভিজ্ঞ সাবিনা-মারিয়া মান্ডা-সানজিদার সঙ্গে আছেন নতুন ছয় জন। জ্বর ও পায়ে ব্যথার কারণে কৃষ্ণা ও মাসুরাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। সাফজয়ী দলের পাঁচ ফুটবলার নেই এই দলে।
আরও পড়ুন: ব্যাটারদের ব্যর্থতায় বাগে পেয়েও হলো না ভারতবধ
দীর্ঘ সময় পর মাঠে নামার সুযোগ পেয়ে সেরাটা দিয়ে নেপালের বিপক্ষে জয়ের লক্ষ্য সাফজয়ী দলটার। র্যাঙ্কিং আর শক্তিমত্তা খানিক ভাবনার বিষয় হলেও সাফের সেই ফল ধরে রাখার প্রত্যয় সাবিনাদের।
আরও পড়ুন: বিশ্বকাপে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ
নেপালও ছাড় দিতে নারাজ। সাফের সেই প্রতিশোধটাই এবার নিতে মুখিয়ে আছে হিমালয় কন্যারা। গেল সাফে নেপালের মূল অস্ত্র সাবিত্রা ভান্ডারি না থাকলেও বাংলাদেশ সফরে আছেন এই তারকা ফুটবলার। বাংলাদেশ দলের জন্য যা খানিক চিন্তার কারণই। বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটোকে এশিয়ার গেমসের প্রস্তুতির মঞ্চ মানছেন হিমালয় কন্যারা।