গুপ্তধনের লোভ দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ভণ্ড ফকির গ্রেফতার

July 19, 2023 at 09:14AM
from somoynews.tv | RSS Feed
বরিশালে গুপ্তধন পাওয়ার লোভ দেখিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মামলা দায়েরের পর বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ অভিযুক্ত ভণ্ড ফকির ও তার সহযোগীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ভণ্ড ফকির হেলাল হাওলাদার (৪৯) বরিশাল সদর উপজেলার কর্নকাঠি গ্রামের আশ্রাব আলী হাওলাদারের ছেলে এবং তার সহযোগী জাফর মীরা (৪৬) কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার লাল মীরার ছেলে।
আরও পড়ুন: কবরে শুয়ে শাশুড়িকে দাফনে বাধা পুত্রবধূর
থানার অভিযোগ সূত্রে জানা যায়, ভণ্ড ফকির হেলাল হাওলাদার কর্নকাঠি এলাকার আমিরুল ইসলামের বাগান বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকুরি করে। নিজেকে ফকির দাবি করে ঝাড়-ফুক দেয়। ফকিরের সহযোগী জাফর মীরা ওই নারী ও তার স্বামীকে গুপ্তধনের সন্ধান পাওয়ার প্রলোভন দেয়। এজন্য নারীকে আসনে বসার প্রস্তাব দেয়।
এর মাধ্যমে গুপ্তধন পেলে নিজেরা ভাগবাটোয়ারা করে নেয়ার প্রস্তাব সাড়া দিলে গত ১৫ জুলাই বিকেলে ওই নারীকে জাফর মীরা কর্নকাঠি আমিরুল ইসলামের বাগান বাড়িতে নেয়। গভীর রাতে ওই নারীকে আসনে বসিয়ে নানা তন্ত্র-মন্ত্র ঝাড় ফুকের নাম করে ভণ্ড ফকির হেলাল ও জাফর মীরা পালাক্রমে ধর্ষণ করে।
মঙ্গলবার (১৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, এ ঘটনার পরদিন বন্দর থানায় ওই নারী বাদী হয়ে পরস্পর যোগসাজসে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা করে। মামলা হওয়ার ১০ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
]]>