বায়ার্ন মিউনিখের ২৭-০ গোলের বিশাল জয়

July 19, 2023 at 07:32AM
from somoynews.tv | RSS Feed
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রাক-মৌসুমের খেলা নিয়ে ব্যস্ত প্রায় সবকটি দল। বায়ার্ন মিউনিখও লিগ শুরু হওয়ার আগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে। এরমধ্যে মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় ক্লাব এফসি রোটাখ এগার্নের মুখোমুখি হয়েছিল তারা। যেখানে বায়ার্ন পেয়েছে কল্পনাতীত জয়।
রোটাখকে ২৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। বিপরীতে বায়ার্ন মিউনিখ কোনো গোলই হজম করেনি। দলের তিনজনই দিয়েছেন ১৫টি করে গোল। বাকি ১২ গোল এসেছে আরও ১০ জনের পা থেকে।
আরও পড়ুন: পিএসজির অনুশীলনে ফিরলেন এমবাপ্পে
রোটাখের বিপক্ষে ৫টি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, ম্যাথিস টেল ও মার্সেল সাবিতজার। জামাল মুসিয়ালাই ৩ মিনিটে সূচনাসূচক গোলটি করেছিলেন। সার্জ গনাব্রির কাছ থেকে এসেছে ৩ গোল।
আরও পড়ুন: ম্যানইউর ব্রাজিলিয়ান তারকাকে দলে টানছে রোনালদোর ক্লাব
বাকি গোলদাতারা হলেন- আলফনসো ডেভিস, কনরাড লেইমার, নৌসির মাজরাওই, দায়োত উপামেকানো, লেরয় সানে, রাফায়েল গুয়েরেরেইরো, রায়ান গ্রাভানভের্খ, কিংসলে কোম্যান ও সাদিও মানে।