টি-টেনে মুশফিকদের কাছে কিপটে তাসকিনের হার

July 26, 2023 at 08:45AM
from somoynews.tv | RSS Feed
জিম আফ্রো টি-টেন লিগে মুশফিকুর রহিমের জোবার্গ বাফেলোসের কাছে ১৪ রানে হেরেছে তাসকিন আহমেদের বুলাওয়ে ব্রেভস। মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাতে বাফেলোসের ৯৭ রানে জবাবে ৮৩ রানে গুটিয়ে যায় তাসকিনদের ইনিংস।
মুখোমুখি দেখায় তাসকিন ভালো খেললেও ভালো করতে পারেননি মুশফিকুর রহিম। ১১ বলে মাত্র ১৩ রান করেন বাংলাদেশ উইকেটরক্ষক। অন্যদিকে তাসকিন ২ ওভারে মাত্র ৭ রান দেন, যদিও তিনি কোনো উইকেট পাননি।
আরও পড়ুন: ৩০০ স্ট্রাইকরেটে মুশফিকের ব্যাট, তবুও হারল দল
হারারে স্পোর্টস স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ রান তোলে বাফেলোস। ইউসুফ পাঠান ৩৬ ও মোহাম্মদ হাফিজ করেন ৩১ রান। মুশফিকের ব্যাট থেকে এক চারে আসে ১৩ রান।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে অশোভন আচরণ, শাস্তি পেলেন হারমানপ্রীত
রান তাড়া করতে নেমে তাসকিনের শেষ দল পর্যন্ত আর পেরে উঠেনি। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন সিকান্দার রাজা। ২৪ রান আসে থিসারা পেরেরার ব্যাট থেকে। ১৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাফেলোসের ব্লেজিং মুজারাবানি।