২ কোটির মাইলফলক স্পর্শ করল সময়

July 26, 2023 at 07:42AM
from somoynews.tv | RSS Feed
দুই কোটির মাইলফলক স্পর্শ করল সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেল। মঙ্গলবার (২৫ জুলাই) ২০ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে চ্যানেলটির।
বাংলাদেশে সাবস্ক্রাইবার ও ভিউয়ের হিসাবে ‘সময়’ সবার শীর্ষে। সাবস্ক্রাইবার ও ভিউয়ের হিসাবে সময়ের ইউটিউব চ্যানেল বিবিসি, আল জাজিরা, এনডিটিভিসহ আরও অনেক আন্তর্জাতিক চ্যানেলের উপরে।
সাবস্ক্রাইবারের হিসাবে সারা বিশ্বের সকল ইউটিউব চ্যানেলের মধ্যে সময়ের অবস্থান এখন ২৩তম। ভিডিও ভিউয়ের হিসাব অনুযায়ী সারা বিশ্বের সকল ইউটিউব চ্যানেলের মধ্যে এর অবস্থান ১৭তম।
আরও পড়ুন: টুইটারের লোগো পরির্তনের ঘোষণা দিলেন মাস্ক
২০১৭ সালের ডিসেম্বরে অফিসিয়ালি যাত্রা শুরু হয় সময় ইউটিউব চ্যানেলের। যাত্রার তিন মাসের মাথায় ২০১৮ সালের মার্চে এক লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে ‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’ অর্জন করে এটি। এরপর তথ্যপিপাসুদের তুমুল সাড়ায় এক বছরের মধ্যেই ছাড়িয়ে যায় ২০ লাখ সাবস্ক্রাইবার।
আরও পড়ুন: এআই মানবজাতির জন্য হুমকি: জেমস ক্যামেরন
২০১৯ সালের জুনে সাবস্ক্রাইবারসংখ্যা ৩০ লাখ ছাড়ায়। একই বছরের ১৯ নভেম্বর ৪০ লাখ ছাড়িয়ে যায় সময়ের সাবস্ক্রাইবারের সংখ্যা। সময় ২০২১ সালের ১ মে অর্জন করে ডায়মন্ড প্লে-বাটন।
]]>