সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান রতন সরকার আর নেই

July 14, 2023 at 07:04AM
from somoynews.tv | RSS Feed
সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি রতন সরকার মারা গেছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
রতন সরকার সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নগরীর ক্যান্টটেনমেন্ট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সিনিয়র এ সাংবাদিক। তার অকাল মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান সহকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা।
আরও পড়ুন: গাজীপুরের জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মনির আর নেই
সময় সংবাদের রংপুর প্রতিনিধি ও রতন সরকারের সহকর্মী রেদওয়ান হিমেল জানিয়েছেন, চিকিৎসার জন্য ঢাকা গিয়েছিলেন রতন সরকার। সেখান থেকে ফেরার পথে স্ট্রোক করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।