বিদায় হয়তো এভাবেই চেয়েছিলেন ব্রড


August 01, 2023 at 06:38AM
from somoynews.tv | RSS Feed

মনস্তাত্ত্বিক খেলায় জিতে টড মারফিকে আউট করে জয়টাকে প্রায় হাতের মুঠোয় এনে দেন তিনিই। তবে কাজটা যে তখনও শেষ নয় জানতেন স্টুয়ার্ড ব্রড। তাই শেষ টেস্টটা আনন্দে রাঙানোর দায়িত্ব নিলেন নিজেই। অস্ট্রেলিয়ার ইনিংসের ৯৪.৪ ওভারে অ্যালেক্স ক্যারিকে বেয়ারস্টোর ক্যাচ বানিয়ে দলকে জয়ের আনন্দে ভাসান ডানহাতি এই পেসার। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন ব্রড।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বলে ব্যাট হাতে মেরেছেন ছক্কা। আর এবার বল হাতে নিলেন উইকেট। এর চেয়ে দারুণ বিদায় আর কি হতে পারে! ব্যাট ও বলের দুই শেষেই তৃপ্তি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসার।  

 

বিদায়ের দিন শেষ উইকেটটি নিয়ে দুই হাত প্রসারিত করে ডানা মেলে দিয়েছেন ইংলিশ পেসার। এসময় গ্যালারিতে থাকা তার পরিবারের সদস্যদের মুখে চওড়া হাসি ধরা পড়ল টিভি ক্যামেরায়। ম্যাচশেষে তাকে আলিঙ্গনেও বাঁধেন সতীর্থরা।    

 

আরও পড়ুন: রোমাঞ্চ ও বিতর্কের অ্যাশেজ শেষ হলো সমতায়

 

শেষ টেস্টে বল হাতে দুই ইনিংসে চার উইকেট নিয়েছেন ব্রড। ব্যাট হাতে করেছেন ১৫ রান। সবচেয়ে বড় কথা হলো নিজের শেষ অ্যাশেজ সিরিজেও দলের হয়ে রাখলেন বড় অবদান। এরকম একটা বিদায়ই হয়তো চেয়েছিলেন ব্রড! 
 

 

২০০৬ সালে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রডের। এর দুই মাস পরেই ২০ বছর বয়সে প্রথমবারের মতো সাদা জার্সি গায়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামেন। 

 

আরও পড়ুন: ইংলিশ সমর্থকের সঙ্গে তর্কে জড়ালেন খাজা-লাবুশেন
 

সব মিলিয়ে ১৬৭ টেস্টে ২৭ গড়ে ৬০২ উইকেট শিকার করেছেন ব্রড। ২০ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট ও ৩ বার ম্যাচে ১০ উইকেট। ২০১৫ অ্যাশেজের চতুর্থ টেস্টে নটিংহ্যামে প্রথম ইনিংসে মাত্র ১৫ রানে ৮ উইকেট শিকার করেছিলেন ব্রড। এটিই তার সেরা বোলিং ফিগার। ব্যাট হাতেও টেস্টে বেশ সফল তিনি। টেস্টে ১ সেঞ্চুরি ও ১৩ অর্ধশতকসহ ১৮ গড়ে ৩৬৫৬ রানের মালিক ব্রড।  টেস্ট বাদেও ১২১টি ওয়ানডেতে ১৭৮টি উইকেট শিকার করেছেন ব্রড। এছাড়া ৫৬টি-টোয়েন্টিতে ২২.৯৩ গড়ে ৬৫ উইকেট আছে তার ঝুলিতে। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url