অতীতের চেয়ে এবার অনেক আগেই সক্রিয় বিদেশিরা: শাহরিয়ার আলম


August 01, 2023 at 06:33AM
from somoynews.tv | RSS Feed

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরা অতীতের চেয়ে এবার অনেক আগে থেকেই সক্রিয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
 

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন আর ২০২৩ সালের নির্বাচনের বাস্তবতা নিয়ে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘আমি কোনো পরিবর্তন দেখি না। তারা (কূটনীতিক) বলতে পারবেন। ২০১৮ সালের নির্বাচনের আগে তাদের এতটা সক্রিয় দেখিনি, এখন তারা যতটুকু সক্রিয়। এবার তারা অনেক আগে থেকেই সক্রিয়। এর উদ্দেশ্য ও কারণ তারা বলতে পারবেন। তবে পরিষ্কারভাবে বলি: কে নির্বাচনে এলো আর কে এলো না–এটা নির্বাচন বা গণতন্ত্র গ্রহণযোগ্য কি না, সেটার নিয়ামক নয়।’
 

সম্প্রতি ১৪ মার্কিন কংগ্রেসম্যান জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধির কাছে বাংলাদেশ নিয়ে নেতিবাচক চিঠি দিয়েছেন। এর আগেও একাধিক কংগ্রেসম্যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের কাছে চিঠি দিয়েছিলেন। কিন্তু ওই চিঠিগুলোকে সরকার ‘গুরুত্ব দিচ্ছে না’ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
 

আরও পড়ুন: শান্তিরক্ষীদের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার রাষ্ট্রদ্রোহের শামিল: শাহরিয়ার আলম
 

তিনি বলেন, ‘আমরা যখন এ ধরনের অবস্থার মধ্যে আছি, তখন কে চিঠি দিল না দিলে–নির্বাচনের আগে এ ধরনের চিঠি অনেক আসতে পারে। এটি অনেক আগে আপনাদের আমরা বলেছি।’
 

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক নেতা বা কংগ্রেসম্যানরা লিখছেন। কিন্তু স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের বেশ কয়েকটি গঠনমূলক বৈঠক হয়েছে। সাম্প্রতিক সময়ে যে সফরগুলো হয়েছে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তাতে যে অগ্রগতি হয়েছে এবং সেগুলোয় তারা প্রশংসা করেছে। আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে, এ ধরনের যোগাযোগ থাকলে সেদিন খুব বেশি দূরে নয়–র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’
 

তিনি বলেন, “আমরা আগে যেটি করতাম না, এখন করছি। সেটি হচ্ছে, আমাদের দূতাবাস ওই কংগ্রেসম্যান বা সিনেটর বা রাজনীতিকদের সঙ্গে যোগাযোগ করছে। এই যোগাযোগের ফলে বের হয়ে এসেছে যে একজন বলেছেন, ‘আমি তো সই করিনি, কিন্তু আমাকে সই করতে বলেছিল।’ আরেকজন বলেছেন, ‘আমি তো আংশিক দেখে আমার স্টাফদের দেখতে বলেছি’।”

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url