সময়ের আলোচিত আজকের সাত খবর

July 29, 2023 at 05:18AM
from somoynews.tv | RSS Feed
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন নিউজ চ্যানেল ‘সময় সংবাদ’। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত সংবাদগুলোর মধ্যে সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো:
উদ্বেগ উত্তেজনার সমাবেশ শেষ হলো শান্তিতে
রাজধানীতে একইদিনে সমাবেশ করলো বিএনপি এবং আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ। দুটি সমাবেশে ঘিরে রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছিল। মাত্র ২ কিলোমিটারেও কম ব্যবধানে এত বড় দুটি সমাবেশে সংঘাত এড়ানো যাবে কি না তা নিয়ে ছিল শঙ্কা। তবে কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হলো দুই পক্ষের মহাসমাবেশ। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
সরকারের পদত্যাগ ও সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে ঢাকা মহানগরের প্রবেশমুখে শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
এবার নতুন কর্মসূচি দিলো আ. লীগ
ঢাকার প্রবেশপথগুলোতে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে এই কর্মসূচি শুরু হবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর ভয়াবহতা
দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সারা দেশে ছড়িয়ে পড়েছে এর ভয়াবহতা। রোগীর ভিড় সামাল দিতে হাসপাতালগুলোর হিমশিম অবস্থা। খাওয়া-দাওয়া ও দম ফেলার ফুরসত নেই স্বাস্থ্যকর্মীদের। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে একযোগে ফল প্রকাশিত হয়। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
অভিভাবকদের যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
ফলাফল নিয়ে নিজ সন্তানের সঙ্গে অন্যের সন্তানের তুলনা করতে অভিভাবকদের নিরুৎসাহিত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ এতে তারা আরও কষ্ট পায়। কোন কারণে ফলাফল খারাপ হলে বরং তার প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিলেন তিনি। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
অস্ত্রোপচার নয়, দ্রুত মাঠে ফিরতে ইনজেকশন নিয়েছেন তামিম
লন্ডনে মেরুদণ্ডের চিকিৎসা শুরু করেছেন তামিম ইকবাল। গতকাল (বৃহস্পতিবার) রাতে বেশ কয়েকটি ইনজেকশন দেয়া হয়েছে তার কোমরে। আপাতত বিশ্রামে থাকবেন তিনি। পরে ব্যথা আবারো ফিরে এলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের টেবিলে যেতে হবে দেশসেরা ওপেনারকে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
]]>