চয়ডঙগয় ডরন পড় শশর মতয

July 06, 2023 at 10:07AM
from somoynews.tv | RSS Feed
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ড্রেনে পড়ে সামিয়া নামের সাড়ে তিন বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পৌর এলাকার কলেজপাড়ায় ঢাকনাবিহীন ড্রেনের পানি থেকে বুধবার (৫ জুলাই) রাত ৯ টার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
সামিয়া কলেজপাড়ার কাগজের প্যাকেট ব্যবসায়ী রোকনুজ্জামানের শিশু কন্যা।
শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় শিশু সামিয়া কলেজপাড়া সড়কে তার বাবার দোকানের সামনে খেলা করছিল। একা খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির সামনে পৌরসভার নির্মাণাধীন ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়। এ সময় তাকে অনেক খুঁজেও না পেয়ে পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েন। এক পর্যায়ে ড্রেনের খোলা জায়গা থেকে বাঁশ দিয়ে পানি নাড়া দিলে পানিতে ভাসমান অবস্থায় সামিয়ার মরদেহ দেখতে পায়। পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ড্রেনে পড়ে সাদিয়ার মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
এলাকাবাসী অভিযোগ করেন, পৌরসভার ৩নং ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের ওপরে অনেক স্থানে দীর্ঘদিনও ঢাকনা (স্লাব) দেয়া হয়নি। পূর্বেও ঢাকনাবিহীন এই ড্রেনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকেই নিচে পড়ে আহত হয়েছেন। বুধবার রাতে ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হল।
এ বিষয়ে ড্রেন নির্মাণ কাজের ঠিকাদার ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে শতভাগ স্লাব দেয়া সম্ভব হয়নি। তবুও নির্মাণাধীন ড্রেনের শতভাগ স্লাব দেয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে ড্রেনে পড়ে আর যেন কোনো প্রাণহানি না ঘটে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাটি দুঃখজনক। ছোট একটি শিশু মারা গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।