সাতক্ষীরায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

July 20, 2023 at 06:25AM
from somoynews.tv | RSS Feed
সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সাতক্ষীরায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ।
বুধবার (১৯ জুলাই) বিকেল ৫টায় সাতক্ষীরার খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যূরালের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক।
শোভাযাত্রা শুরুর আগে খুলনা মোড়ে এক সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুুল হায়দর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।
আরও পড়ুন: সাতক্ষীরায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে বরখাস্ত
এ সময় বক্তারা বলেন, আন্দোলন করে এখন পর্যন্ত কেউ আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে বক্তারা বলেন, বিএনপি ও জামায়াতের উচিত হবে দাবি দাওয়া বাদ দিয়ে সরকারের প্রস্তাবে রাজী হওয়া।
জেলা ছাত্রলীগ, জেলা কৃষকলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।