দাপুটে জয়ে কোয়ালিফায়ারে মুশফিকরা, ছিটকে গেল তাসকিনরা


July 28, 2023 at 07:52AM
from somoynews.tv | RSS Feed

তাসকিন আহমেদের দুর্দান্ত পারফরম্যান্সের পরও ব্যাটারদের ব্যর্থতায় জিম আফ্রো টি-টেন লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেল না বুলাওয়ে ব্রেভস। তাতে আসর থেকে ছিটকে গেছে তারা।

অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মুশফিকুর রহিমের জোবার্গ বাফেলোস।

 

জিম আফ্রো টি-টেন লিগে শুরু থেকে দাপুটে ছিলেন টাইগার পেসার তাসকিন। বুলাওয়ের বাঁচা-মরার ম্যাচেও বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন তিনি। আগের ৬ ম্যাচে ৮ উইকেট শিকার করা তাসকিন এদিন ২০ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। বল হাতে তাকে সঙ্গ দিয়েছিল প্যাট্রিক ডুলে ও টাইমাল মিলস। তাতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে ডার্বান কালান্দার্স।

 

আরও পড়ুন: শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত হৃদয়

 

জবাব দিতে নেমে ওয়েবস্টারের ২১ বলে ৪০ ও সিকান্দার রাজার ১৫ বলে ২১ রানে ভর করে জয়ের পথেই ছিল বুলাওয়ে। কিন্তু  একেবারে শেষ ওভারে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। জয়ের জন্য প্রয়োজনীয় ১২ নিতে ব্যর্থ হন রায়ান বার্ল ও থিসারা পেরারার মতো মারকুটে ব্যাটাররা। এ হারে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর থেকে ছিটকে গেছে বুলাওয়ে।

 

অন্যদিকে বড় ব্যবধানে না হারলেই আসরে টিকে থাকতো মুশফিকের জোবার্গ। তবে বড় জয়ে তাদের সামনে সুযোগ আসবে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয়ার। যেখানে আবার জয় পেলে সরাসরি ফাইনাল আর হারলে থাকবে আরও একটি সুযোগ। সেটা হাতছাড়া করেনি জোবার্গ। মাত্র ৮১ রানে হারারে হারিকেন্সকে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে জোবার্গ। অধিনায়ক মোহাম্মদ হাফিজ ৫ বলে ৭ রানে আউট হলেও উইল স্মিদ ১৯ বলে ৪৪ ও টম ব্যান্টন ১৪ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন। এদিন ব্যাট করতে হয়নি মুশফিককে।

 

আরও পড়ুন: ৩ উইকেট নিয়ে জিম-আফ্রোর সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন

 

বড় জয়ে দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে জোবার্গ। ফাইনালে যাওয়ার মিশনে শুক্রবার (২৮ জুলাই) তাদের প্রতিপক্ষ ডার্বান কালান্দার্স।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url