অযশজর দবতয় মযচ ক ইলশদর কশল বদলব?

June 23, 2023 at 06:56AM
from somoynews.tv | RSS Feed
সব ম্যাচ জেতা সম্ভব না। আমরা জয়ের চেয়েও বেশি, দর্শকদের বিনোদন দিতে চেয়েছিলাম। মনে হয় না সেখানে আমরা ব্যর্থ হয়েছি। এজবাস্টন টেস্ট হারের পর এভাবেই নিজেদের কৌশলের ব্যাখ্যা দিয়েছিলেন ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এক কথায় বলা যায়, বাজবল নিয়ে চারদিকে সমালোচনা হলেও এটা নিয়ে মোটেও চিন্তিত নন ম্যাককালাম।
জিতে গেলে কোনো আলোচনা হবে না। তবে হেরে গেলে ধেয়ে আসবে রাজ্যের সমালোচনা। কথাটা নিশ্চয়ই জানতেন ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকস। অন্তত এজবাস্টন টেস্ট হারের পর তাদের প্রতিক্রিয়াগুলো দেখে তা বোঝা যাচ্ছে ভালোভাবেই। অনেকটা মুখস্ত বুলির মতো শোনালেও যুক্তি আছে তাদের কথার মাঝে।
সমালোচকদের দাবি, আক্রমণ করতে গেলে মাঝে মাঝে যে পিছিয়েও আসতে হয়, এ বিষয়টা মাথায় রাখেনি ইংলিশ ম্যানেজমেন্ট। কোনো আলাদা পরিকল্পনাও ছিল না তাদের পঞ্চম দিনের খেলায়। অতিরিক্ত আক্রমণ করতে গিয়ে নিজেদের রক্ষণ একেবারে প্রতিপক্ষের জন্য উন্মুক্ত করে দেয়ার ফল ভোগ করতে হয়েছে বলেও দাবি করেছেন অনেকে।
আরও পড়ুন: কোহলির ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানি ক্রিকেটার
তবে এভাবে ভাবছেন না বাজবলের জনক। তার মতে, এই কৌশলের মূল কথাই ছিল দর্শক বিনোদন। তাই জয়ের জন্য আগ্রাসী হলেও হার নিয়ে কোনো ভয় ছিল না ইংলিশদের মনে। তারা জানতেন, পরাজয়ের সমালোচনা হবেই। তারা এটাও জানতেন, এই সমালোচনায় ভেঙে পড়ার কিছুই নেই।
ক্রিকইনফোতে দেয়া এক সাক্ষাৎকারে ব্রেন্ডন জানিয়েছেন, দর্শকদের বিনোদন দিতে পেরেই খুশি ইংলিশ ড্রেসিং রুম। তারা টেস্ট ক্রিকেটে মানুষের আগ্রহ ফিরিয়ে আনতে চান। আর এটা করতে গিয়ে সব ম্যাচে যদি জয় নাও আসে, তা নিয়ে কোনো আক্ষেপ থাকবে না বলে জানান সাবেক কিউই অধিনায়ক। তার দাবি, বাজবল কৌশলের কারণে হারেনি ইংল্যান্ড; উল্টো এই টেস্টে প্রমাণ হয়েছে বাজবল টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত।
পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে কোনো কমতি থাকবে না ইংলিশদের চেষ্টায়, এটাও নিশ্চিত করেছেন সাবেক এই কিউই ক্রিকেটার। একাদশে পরিবর্তনেরও একটা আভাস দিয়েছেন তিনি। মার্ক উডের ফিরে আসা অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছেন ম্যাককালাম।
আরও পড়ুন: পবিত্র হজ পালনে দেশ ছাড়লেন মাহমুদউল্লাহ
এদিকে, বাজবল কৌশলে যে টেস্ট ক্রিকেটে নতুন রোমাঞ্চ ফিরে আসছে তা স্বীকার করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তবে জেতার জন্য আরেকটু স্মার্ট ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছে তিনি। ক্রিকবাজে দেয়া সাক্ষাৎকারে ভন মনে করিয়ে দেন, দিনশেষে যে কোনো কৌশলের সাফল্য-ব্যর্থতা নির্ভর করে ফলাফলের ওপর। আর তা যদি পক্ষে না থাকে, তাহলে যত ভালো কৌশলই হোক না কেন তা টিকবে না।
এ প্রসঙ্গে ভন বলেন, 'আমার মনে হয় লর্ডসে কৌশলে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। বাজবল আমি ভালোবাসি। এর প্রাণশক্তি, ম্যাচের রোমাঞ্চ সবাইকে মুগ্ধ করবে। কিন্তু আমি দলের জয়ও দেখতে চাই। আর এটাই মূল কথা। বিনোদনের নামে যদি আমি সবসময় হারতে থাকি, তাহলে কোনো কিছুই আমার ভালো লাগবে না। অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে হবে। আর একবার তা করা সম্ভব হলে সেটাকে ধরে রাখতে হবে। তাদের সুযোগ দিলে আপনি উড়ে যাবেন, এজবাস্টনের মতো।'
আগামী বুধবার থেকে লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।
]]>